ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার নতুন পোশাক আইন করছে ভারত, বিপাকে মুসলিমরা ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত: রাশেদ খাঁন জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শিবির নিয়ন্ত্রিত ডাকসু ‘পাকিস্তান প্রেম’ জাহির করছে: ছাত্রদল

রেলের শত শত কোটি টাকা লোকসানের কারণ জানালেন রেল প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন ভুল সিদ্ধান্ত ও প্রকল্প বাস্তবায়নে ত্রুটির কারণে রাষ্ট্রের শত শত কোটি টাকা লোকসান হচ্ছে বলে মন্তব্য করেছেন রেলপথ ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। এসব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর হোটেল হলিডে ইনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রেলের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। তাই কোথায় ভুল, সিদ্ধান্তহীনতা কিংবা বাস্তবায়নে গাফিলতি রয়েছে—তা তাদের জানা থাকার কথা। এরপরও রাষ্ট্রের শত শত কোটি টাকা লোকসান হয়, এমন সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে—এ প্রশ্ন তোলেন তিনি।

এ ধরনের অনিয়ম ও ভুল সিদ্ধান্তের জন্য জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে হাবিবুর রশিদ বলেন, রেলের সক্ষমতা সীমিত হলেও বিদ্যমান সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।

যাত্রীসেবার মান বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, রেলের কর্মকর্তা-কর্মচারীদের যাত্রীদের সঙ্গে ভালো আচরণ নিশ্চিত করতে হবে। বিশেষ করে প্রতিবন্ধী যাত্রী স্টেশনে এলে তাদের সহযোগিতায় রেলকর্মীদের এগিয়ে আসতে হবে।

সব রেলস্টেশন একসঙ্গে আধুনিকায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, বেশি যাত্রী চলাচল করা স্টেশন, গুরুত্বপূর্ণ ইন্টারসিটি ও ইন্টারচেঞ্জ স্টেশনগুলোকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন পরিকল্পনা নিতে হবে।

সভায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, ব্র্যাকের পরিচালক (সড়ক নিরাপত্তা) আহমেদ নাজমুল হুসাইনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল

রেলের শত শত কোটি টাকা লোকসানের কারণ জানালেন রেল প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৬:৫০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬