ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ মঙ্গলবার বিকেল ৪টা। এ সময়ের মধ্যে বৈধ প্রার্থীরা চাইলে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৪টার পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার না করলে আগামী বৃহস্পতিবার, ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুজন। বিএনপির প্রার্থী দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ।

গত রোববার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুজনের মনোনয়নই বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন।

একাধিক প্রার্থী বহাল থাকলে ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোট হবে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, সেদিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে এখন সবার নজর আজ বিকেল ৪টার দিকে—শেষ পর্যন্ত লড়াইয়ে থাকছেন কারা, সেটিই নির্ধারণ হবে তখন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

আপডেট সময় ১০:৫২:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬