ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান” নিষিদ্ধ আওয়ামী লীগের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদান রিকশাচালকদের মর্যাদা ও দক্ষতা বৃদ্ধিতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ব্যতিক্রমী কর্মশালা

আইন বিশেষজ্ঞের আহ্বান: অন্তর্বর্তী সরকারের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ জরুরি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সংবিধান ও ফৌজদারি আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে গণঅভ্যুত্থান তথা জনগণের ক্ষমতাকে আইনি স্বীকৃতি দেওয়া উচিত। তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে লিখেছেন, সংবিধানের ১০৬ অনুচ্ছেদের সীমাবদ্ধতাকে পেরিয়ে গণঅভ্যুত্থানের ক্ষমতা পাকাপোক্ত করতে হবে।

শিশির মনির বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচন ভবিষ্যতে প্রশ্নবিদ্ধ হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন করার কথা বলা হচ্ছে, তবে কোন আইনে নির্বাচন হবে তা স্পষ্ট নয়।”

উল্লেখ্য, গত বছরের ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের আগে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত চাওয়া হয়। আপিল বিভাগ সংবিধানের ১০৬ অনুচ্ছেদের আলোকে অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত প্রদান করেছিলেন। তবে শিশির মনিরের মতে, বর্তমান অন্তর্বর্তী সরকার কোনো সাংবিধানিক সরকার নয়, এটি গণঅভ্যুত্থানের সরকার। তাই বিশেষ সাংবিধানিক আদেশ জারি করে জনগণের ক্ষমতা আইনি স্বীকৃতি দেওয়া প্রয়োজন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প

আইন বিশেষজ্ঞের আহ্বান: অন্তর্বর্তী সরকারের জন্য বিশেষ সাংবিধানিক আদেশ জরুরি

আপডেট সময় ০১:৪৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫