ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে ধর্মের নামে কোনো বিভাজন চায় না সরকার: প্রতিমন্ত্রী ট্রাম্প-হেগসেথ যুদ্ধাপরাধী: মার্কিন কংগ্রেস সদস্য অন্তর্বর্তী সরকার ছক করে গেছে, যাতে মানুষ বলে ‘হাসিনা–ইউনূসের সময়ই ভালো ছিলাম’: রাশেদ প্রধানমন্ত্রীকে কটূক্তির অভিযোগে তরুণ গ্রেপ্তার, মুক্তির দাবিতে থানায় এনসিপির নেতা–কর্মীদের অবস্থান দেশের সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে নিজ নিজ ধর্ম পালন করছে : আইনমন্ত্রী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কসটেপ মোড়ানো মরদেহ উদ্ধার মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী ফিলিস্তিনের পশ্চিম তীর থেকে ইসরায়েলকে সরে যেতে হবে: জাতিসংঘ

আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান ভিপি নুরের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৪৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

এবার গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ মানুষের কাছে প্রত্যাখ্যান হয়েছে। কিন্তু আওয়ামী লীগের দেশব্যাপী একটি সমর্থন রয়েছে। সবাই ফ্যাসিবাসীর ব্যবস্থার সমর্থন করেনি। পরিস্থিতির কারণে দল করেছে কিন্তু এলাকায় মানুষের ওপরে কোনো জুলুম ও নির্যাতন করেনি।

তিনি বলেন, আমি বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব রাজনৈতিক দলকে আহ্বান জানাবো, আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মী যারা রাজনীতি করতে চান, তাদের আমরা সব দলে জায়গা করে দেবো। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ভিপি নুর।

নুরুল হক নুর আরও বলেন, শুধু একটি দিনে ফুল দিয়ে কিংবা প্রেস ক্লাবে আলোচনা সভায় ভাসানীকে সীমাবদ্ধ রাখলে হবে না। মওলানা ভাসানী আওয়ামী লীগ গঠনের উদ্যোক্তাদের অন্যতম নেতা হয়েও তিনি কিন্তু শুরুতেই আওয়ামী লীগ থেকে সরে গিয়েছিলেন। এসময় গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান, কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেনসহ জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে

আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের সব দলে জায়গা দেওয়ার আহ্বান ভিপি নুরের

আপডেট সময় ১০:৪৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫