ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ আমন্ত্রণ জানান মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, আহত বৃদ্ধ ফিলিস্তিনি ৬ মাসের মধ্যে দেশের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত হবে রাত ১২ টায় মুখোমুখি অস্ট্রেলিয়া ও মিশর খামেনির শেষকৃত্যের আয়োজনে ছোট কফিন ঘিরে কৌতূহল, যা জানা গেল চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন, গা জ্বলছে ভারতের দুই দেশ সফর শেষে ফিরেছেন সেনাপ্রধান

মহম্মদপুর গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ কাগজপত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

এবার মাগুরার মহম্মদপুরে গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে আমিনুর রহমান ডিগ্রি কলেজ-সংলগ্ন শাখায় এ নাশকতামূলক আগুনের ঘটনা ঘটে।

মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা ব্যাংকের জানালা ভেঙে ভেতরে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে গ্রামীণ ব্যাংক মহম্মদপুর শাখার ম্যানেজার সোহানা সুলতানা বলেন, কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে অফিসে আগুন দিয়েছে। এতে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে।

এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে গিয়ে খামেনিকে শ্রদ্ধা জানালেন জামায়াতের নায়েবে আমির-পাটওয়ারী-হানজালা

মহম্মদপুর গ্রামীণ ব্যাংকে দুর্বৃত্তদের আগুন, পুড়ল গুরুত্বপূর্ণ কাগজপত্র

আপডেট সময় ১২:২৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫