ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির: মোদি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

এবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া দলগুলোকে ভারত বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিহারে নির্বাচনের ফল নিয়ে মোদি এই মন্তব্য করেন। তিনি বলেন, বিহার নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে— মানুষের প্রত্যাশা এখন অনেক বেশি এবং তারা সেই রাজনৈতিক দলগুলোকেই বিশ্বাস করে যারা সত্যিকারের উন্নয়নকে অগ্রাধিকার দেয়। ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির বলেও মন্তব্য করেন মোদি। সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সোমবার ষষ্ঠ রামনাথ গোয়েঙ্কা লেকচার দিতে গিয়ে মোদি বলেন, কেন্দ্রীয় সরকার হোক বা আঞ্চলিক দল পরিচালিত রাজ্য সরকার হোক— সব সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। তিনি বলেন, “বিহার নির্বাচনের ফল আবারও প্রমাণ করেছে— ভারতের মানুষের আকাঙ্ক্ষা ও উচ্চাকাঙ্ক্ষা এখন অনেক বড়। মানুষ আজ সেই রাজনৈতিক দলগুলোকেই ভরসা করে, যাদের উদ্দেশ্য সৎ, যারা জনগণের আশা পূরণে কাজ করে এবং উন্নয়নকে অগ্রাধিকার দেয়।”

মোদি আরও বলেন, রাজ্য সরকারগুলো যদি বিনিয়োগ আকর্ষণ ও প্রবৃদ্ধি বাড়াতে স্বাস্থ্যকর প্রতিযোগিতা তৈরি করে, তবে তা দেশের জন্য ভালো হবে। বিজেপির নির্বাচন জয়ের ধারাবাহিকতা নিয়ে মোদি বলেন, দলটি ভোটে জেতে কারণ তারা সারাক্ষণই মানুষের উন্নয়ন ও কল্যাণে কাজ করে।

তার ভাষায়, “নির্বাচনে জিততে হলে সবসময় মানুষকে কেন্দ্র করে আবেগ নিয়ে কাজ করতে হয়— নির্বাচনী ভাবনা নিয়ে নয়।” মোদি আরও বলেন, বিশ্বের অনেক দেশ এখন ভারতের উন্নয়ন মডেলকে আশা বা সম্ভাবনার মডেল হিসেবে দেখছে। তার ভাষায়, “বিশ্বজুড়ে অস্থিরতার মধ্যেও ভারতের জিডিপি প্রায় সাত শতাংশ হারে বাড়ছে। ভারত শুধু উদীয়মান একটি বাজার নয়, এখন এটি উদীয়মান এক মডেলও।” তিনি বলেন, ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির এবং বৈশ্বিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশটি দ্রুত এগিয়ে যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দৌড়, বাসচাপায় প্রাণ গেল শিশু জান্নাতের

ভারত এখন উন্নত দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষায় অস্থির: মোদি

আপডেট সময় ০২:২৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫