ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম গত ৩ বছরে ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে: বিজিএমইএ আবার আগ্রাসন হলে ‘প্রত্যাশার চেয়ে ভয়াবহ’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের ‘নতুন কমিটির’ সব নেতার নামে মামলা ফজরের নামাজ পড়েই কৃষকের ধান কাটতে নামেন এমপি এনামুল ‘সংবিধানের কোথায় লেখা আছে জয় বাংলা বলা যাবে না’ এবার অবিবাহিতদের প্রেমের আগ্রহ বাড়াতে টাকা দিচ্ছে জাপান সরকার! এক প্লেট চটপটি, পেটে ঢুকছে ৭ কোটি মলমূত্রের জীবাণু!: গবেষণা ‘সিলটি’ ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি বাংলাদেশের পতাকাবাহী সব জাহাজ হরমুজ প্রণালি পার হতে পারবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হাসিনার মৃত্যুদণ্ডের রায় উপলক্ষে টিএসসিতে গরু-খাসি ভোজ ঢাবি শিক্ষার্থীদের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে

এবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির পায়রা চত্বরে ভূরিভোজনের আয়োজন করা করেছেন ডাকসুর সাবেক ভিপি প্রার্থী আব্দুল কাদেরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অন্য শিক্ষার্থীরা। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) টিএসসিতে দুটি গরু এবং দুটি খাসি জবাই করে খাবার প্রস্তুতের কাজ চলমান রয়েছে। জানা গেছে, আজ মাগরিবের নামাজের পর এ ভূরিভোজ ও আনন্দ উৎসব উদযাপিত হবে।

সোমবার (১৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এ কর্মসূচির বিষয়ে জানান আব্দুল কাদের। এ ছাড়া, তিনি এ আয়োজনে বাজেট সংকটের কথা জানিয়ে ডোনেশনের আহ্বান জানান। সে অনুযায়ী অনেকেই সাড়া দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। আব্দুল কাদের তার ফেসবুক পোস্টে লেখেন, হাসিনার ফাঁসির রায় উপলক্ষে আগামীকাল (মঙ্গলবার) টিএসসিতে ভূরিভোজ! দীর্ঘদিনের স্বৈরাচার হাসিনা বিরোধী লড়াইয়ে যারা সঙ্গী ছিলেন, সবাইকে নিয়ে আমরা আগামীকাল টিএসসিতে আনন্দ ও বিজয় উদযাপন করব। দেড় যুগের স্বৈরশাসকের বিরুদ্ধে সংগ্রাম করে তার বিচারিক রায় নিশ্চিতের আনন্দ আমরা দলমত নির্বিশেষে একত্রে ভাগাভাগি করতে চাই। গরু এবং খাসিভোজের অনুষ্ঠানে সকল দুর্দিনের সঙ্গীরা আমন্ত্রিত।

তিনি আরও লেখেন, জুলাইয়ে এবং জুলাই পূর্ববর্তী সময়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, ঠিক সেভাবেই এই আয়োজনে আপনারা সকলে সশরীরে উপস্থিত হয়ে এবং আর্থিকভাবে সহায়তা করে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করবেন বলে আশা করছি। অনেকেই ইতিমধ্যে এই আয়োজনে আর্থিক সহয়তা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছেন এবং আরও যারা কন্ট্রিবিউট করতে চান তারা সহায়তা করতে পারেন।

মঙ্গলবার ফের আরেকটি ফেসবুক পোস্ট দেন আব্দুল কাদের। এ পোস্টে তিনি লেখেন, হুটহাট উদ্যোগ নেওয়াতে ফান্ড ম্যানেজ থেকে শুরু করে সবকিছু আনজাম দিতে একটু হিমশিম খাচ্ছি। সেই উনিশ সাল থেকে শুরু করে জুলাই এবং জুলাই পরবর্তীতে অনেক সহযোদ্ধার সঙ্গে একসাথে রাজপথে লড়াই করেছি, অনেকের থেকে অনুপ্রানিত হয়েছি, পরামর্শ নিয়েছি।

তিনি লেখেন, ব্যস্ততার দরুন সেইসব সিনিয়র-জুনিয়র, ভাই-বন্ধুদের ঘটা করে দাওয়াত করতে পারিনি। দীর্ঘ ফ্যাসিবাদী আমলে কত চেনা-অচেনা মানুষ অনলাইন-অফলাইনে লড়াই চালিয়ে গেছেন! আপনারা বাদ মাগরিব চলে আসেন, অনেকদিন পরে আমাদের মোলাকাত হবে, সাংস্কৃতিক সন্ধ্যা উদযাপনের পরে আমরা নয়টা নাগাদ একসাথে খাওয়া-দাওয়া করব, খোশগল্প করব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড্ডায় বাসা থেকে ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুটে লেখা শিক্ষকের নাম

হাসিনার মৃত্যুদণ্ডের রায় উপলক্ষে টিএসসিতে গরু-খাসি ভোজ ঢাবি শিক্ষার্থীদের

আপডেট সময় ০২:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫