ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত সাংবাদিক পরিচয়ে কাভার্ড ভ্যান থামিয়ে চাঁদা দাবি, বহিষ্কার ছাত্রদলের আহ্বায়ক ৭ মাসে বিএনপি নেতাদের দখলবাজিতে সরকার মারাত্মক ব্যর্থ: গোলাম পরওয়ার বিএনপি নেতাকর্মীদের জন্য হাসনাতের ডাকে ‘গণভিক্ষা’ কর্মসূচি সাবেক এমপির বাসায় অভিযান, ছাত্রলীগের ১৫ নেতা-কর্মী আটক ‘যে হামলায় জামায়াত ও আ.লীগের সম্পৃক্ততা আছে, সেখানে বিএনপিকে ট্যাগিং করেছেন সালমান মুক্তাদির’ লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে শিশুদের দিয়ে কোচিং পরিচালকদের মানববন্ধন বিনা দোষে ২২ বছর কারাবাস: ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রুল ‘আমার বাবা ভালো বাবা, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে’

বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তাররা আশাবাদী, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৩৬ বার পড়া হয়েছে

এবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসকদের দেওয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন। তাঁর শারীরিক অবস্থা পূর্বের ন্যায় স্থিতিশীল রয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য দেন বিএনপির চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ডা. জাহিদ হোসেন বলেন, ‘‘আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত চিকিৎসকদের পরামর্শ মোতাবেক যে চিকিৎসা বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে—তিনি তা গ্রহণ করতে পারছেন। গত কয়েক দিন আগে তাঁর শারীরিক অবস্থা যেরকম ছিল… আলহামদুলিল্লাহ সেটি বজায় রয়েছে। এই জন্যই চিকিৎসকরাসহ আমরা সবাই আশাবাদী। ইনশাআল্লাহ তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন।’’

তিনি বলেন, ‘‘বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার ডাক্তারদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড প্রতিদিন সকালে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা এ নিয়ে আলোচনা করেন। প্রতিদিন আবার সন্ধ্যার পর বিদেশি চিকিৎসকদের সঙ্গে কথা বলা হয়। সে প্রেক্ষিতে আবার মিটিং হয় এবং সে অনুযায়ী এখানে চিকিৎসা পরিচালিত হচ্ছে।’’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি

বেগম খালেদা জিয়াকে নিয়ে ডাক্তাররা আশাবাদী, ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবেন: ডা. জাহিদ

আপডেট সময় ০২:৩৬:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫