ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ প্যাডেল রিকশা বন্ধ করে ব্যাটারিচালিত রিকশা চালু করতে আইনি নোটিশ ‘ভারতের কোনো সন্ত্রাসীকে ঢাকায় আশ্রয় দেওয়া হবে না’ লোডশেডিং খুব স্বল্প সময়ের মধ্যে বেশ খানিকটা কমবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে যাত্রীকে ধর্ষণ, ক্যানটিন বয় গ্রেপ্তার দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা

মনোনয়ন কিনলেন জিএম কাদের, ফের প্রতিদ্বন্দ্বিতা করতে চান তৃতীয় লিঙ্গের রানী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিতে আবারও ভোটের মাঠে নেমেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসনে লড়েছেন। সেবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৩৩৯ ভোট পান তিনি। এবারও তার সঙ্গে লড়বেন তিনি।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে তিনি রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস। রংপুর সিটি করপোরেশনের ৯ থেকে ৩৩ নম্বর ওয়ার্ড এবং সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত রংপুর-৩ আসন।

আনোয়ারা ইসলাম রানী দীর্ঘদিন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সামাজিক স্বীকৃতি প্রতিষ্ঠায় কাজ করে আসছেন। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে ইতোমধ্যে তিনি স্থানীয় পর্যায়ে প্রশংসিতও হয়েছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর তিনি বলেন, ‘জনগণের ভালোবাসা ও উৎসাহ থেকেই আমি রংপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। কোনো ক্ষমতার জোরে, কিংবা কোনো দলের ছায়ায় নয়, শুধু মানুষের ভালোবাসা, বিশ্বাস ও ন্যায়ের শক্তিকে সঙ্গী করেই আমি নির্বাচনে এসেছি।’

তিনি আরো বলেন, ‘আমি সুবিধাভোগী হতে আসিনি। মানুষের হয়ে কথা বলার জন্য, অবহেলিত মানুষের কণ্ঠস্বর হতে চাই। সমাজের প্রান্তিক মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংসদে দাঁড়ানোর স্বপ্ন নিয়েই আমার এই পথচলা।’ নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে রানী বলেন, ‘আমার কোনো সংসার নেই, কোনো পিছুটান নেই। তাই আমার পুরো সময়, শক্তি ও দায়বদ্ধতা আমি রংপুর-৩ আসনের মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে উৎসর্গ করতে চাই।’

এদিকে, রংপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী ব্যারিস্টার মো. মঞ্জুম আলী। অন্যদিকে, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা নূরুল আমিনের পক্ষে দলীয় নেতাকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সব মিলিয়ে রংপুরে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রার্থীদের মনোনয়ন তৎপরতা ধীরে ধীরে গতি পাচ্ছে, যার মধ্যে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানীর অংশগ্রহণ নির্বাচনি মাঠে যোগ করেছে ভিন্নমাত্রা ও নতুন আলোচনা।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শোয়েব সিদ্দিকী বলেন, ‘রংপুরের ছয়টি আসনে গতকাল বুধবার দুপুর পর্যন্ত কেউ মনোনয়নপত্র সংগ্রহ বা জমা দেননি। তবে বিকেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনোয়ারা ইসলাম রানী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফলে আলোচনা সভা ও বৃক্ষরোপণ

মনোনয়ন কিনলেন জিএম কাদের, ফের প্রতিদ্বন্দ্বিতা করতে চান তৃতীয় লিঙ্গের রানী

আপডেট সময় ০৩:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫