ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী বাংলাদেশ-পাকিস্তান বাণিজ্যে কি খুলছে নতুন সম্ভাবনার দ্বার? সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে বাংলালিংককে প্রধানমন্ত্রীর আহ্বান উপমহাদেশের প্রখ্যাত আলেম মাওলানা সালমান হুসাইনি নদভি আর নেই রাম মন্দিরের অর্থ কেলেঙ্কারিতে বিপাকে মোদি সরকার চাঁদা না দেওয়ায় হামলার অভিযোগ, রক্তাক্ত ইউনিয়ন বিএনপি নেতা বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি সত্ত্বেও কিছু জায়গায় লোডশেডিং থাকবে: বিদ্যুৎ মন্ত্রী অর্ধেকে নামছে হার্টের রিং ও চোখের লেন্সের খরচ ভেনেজুয়েলায় ভূমিকম্পের চারদিন পর জীবিত উদ্ধার বাবা-ছেলে পাকিস্তানি পাত্রের সঙ্গে বাগদান সারলেন নাজনীন নীহা

ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতাকারী ২ জন রিমান্ডে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার মামলায় সিভিয়ন ডিউ (৩২) ও সঞ্জয় চিসিম (২২)-কে তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রধান আসামি ফয়সাল করিমকে ভারতে পালিয়ে যেতে সাহায্য করার প্রমাণও পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তের স্বার্থে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেছেন, আসামি সিভিয়ন ডিউ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জুয়েল আড়েং-এর ভাগিনা এবং তারা প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও অজ্ঞাতনামা সহযোগীকে ভারতে পালানোর ক্ষেত্রে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে।

ঘটনাটি ঘটে ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটের দিকে পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে, যখন হাদি অটোরিকশায় ছিলেন। মোটরসাইকেলে থাকা দুষ্কৃতকারীরা তার ওপর গুলি চালায়। এ ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের পল্টন থানায় হত্যা চেষ্টা সংক্রান্ত মামলা দায়ের করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মারা গেলেন কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া সেই মুসলিম নভোচারী

ফয়সালকে ভারতে পালাতে সহযোগিতাকারী ২ জন রিমান্ডে

আপডেট সময় ০৭:২৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫