ঢাকা , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো! আমার পা ভেঙে গেলেও মেসি কার্ড পেত না: আলজেরিয়া ডিফেন্ডার কিশোরী গৃহকর্মীকে গরম কড়াই দিয়ে ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার ইমামতি করতে গিয়ে পুলিশের চোখ ফাঁকি, সিজদায় মুসল্লিদের রেখে পালালেন আসামি ‘দেবদূতের মতো দেখায়, কিন্তু টোটাল কিলার’—মোদিকে নিয়ে ট্রাম্পের ব্যতিক্রমী মন্তব্য নেতাকে শুভেচ্ছা জানাতে গিয়ে হার্ট অ্যাটাকে বিএনপি কর্মীর মৃত্যু সংসদে আমি অসুস্থ ছিলাম, কি বলেছি-তা বুঝতে পারছি না: জামায়াত এমপি ইরানের হামলায় ‘হাজার হাজার’ মার্কিন সেনা নিহত: মুখ ফসকে গোপন তথ্য ফাঁস ট্রাম্পের উরুগুয়ে ম্যাচের আগেই মায়ামিতে মায়ের সাথে দেখা হচ্ছে ভোজিনহার বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

আমাকে বাঁচাতে দেবিদ্বারের নারীরাই যথেষ্ট, পাশে থাকবে বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধীরা” হাসনাত আবদুল্লাহ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, তাকে বাঁচাতে বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো ঢাল হয়ে পাশে দাঁড়াবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামে নির্বাচনী পদযাত্রা শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “দেবিদ্বারে যারা জামায়াত-বিএনপির ফ্যাসিবাদবিরোধী রাজনীতি করেছে, তারা ১৬-১৭ বছর ঘরে ঘুমাতে পারে নাই, মামলা খেয়েছে, জেল খেটেছে। ওই পরিবারগুলোই আমার পাশে থাকবে, আমাকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, “আমাদের হুমকি দেওয়া হচ্ছে না? আমাদের বাঁচানোর জন্য দেবিদ্বারের নারীরাই যথেষ্ট। এরপর আসবে আমাকে যারা ভালোবাসে, তারপর আসবে আমার বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।”

হুমকি ও ভয়ভীতির রাজনীতির সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, “আমরা হুমকি-ধুমকির রাজনীতিতে বিশ্বাসী না। মনে রাখবেন, যারা ভয় দেখায় তাদের গদি একসময় লইরা যাওয়া হয়। মানুষ তখনই ভয় দেখায়, যখন সে নিজে ভয় পায়। ভয় না পেলে ভয় দেখায় না।”

তিনি বলেন, “ভয় দেখিয়ে, বুলেট দিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। ভয় দেখিয়ে সংসারও হয় না। ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয়।”

এ সময় নির্বাচনী পদযাত্রায় হাসনাত আবদুল্লাহর সঙ্গে অংশগ্রহণ করেন দেবিদ্বার উপজেলা এনপিপির সদস্য সাইফুল ইসলাম শামিম, মোসলে উদ্দিন, আমির হোসেন, কুমিল্লা জেলা জাতীয় যুব শক্তির সদস্য নাসির উদ্দীন, দেবিদ্বার উপজেলা জাতীয় ছাত্রশক্তির সদস্য রাফসান, হৃদয়, মেহেদী হাসান, সবুজসহ জাফরগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘বড় টুর্নামেন্টে’ পেনাল্টি ছাড়া পাঁচ বছর ধরে গোল পান না রোনালদো!

আমাকে বাঁচাতে দেবিদ্বারের নারীরাই যথেষ্ট, পাশে থাকবে বিএনপি-জামায়াত ও ফ্যাসিবাদবিরোধীরা” হাসনাত আবদুল্লাহ

আপডেট সময় ০৮:৫৮:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫