ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’, সারাদেশে নিরবিচ্ছিন্ন রেল ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার আবাসিক হল থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগে ভাঙচুর চিকিৎসা নিতে অসুস্থ হনুমান নিজেই হাজির প্রাইভেট ক্লিনিকে উপসাগর থেকে তেল পাচারে ইরানের ‘চোরাচালান’ কৌশল ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের ইরানের ড্রেসিংরুমে গিয়ে উৎসাহ দিলেন ফিফা প্রধান প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’,  উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা প্রথমার্ধে গোল নেই, সমতায় ফ্রান্স ও সেনেগাল

রাজধানীতে গ্যাস সংকট নিরসনে দায়িত্ব পেলে সর্বোচ্চ চেষ্টা করবো: ইশরাক হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

এবার ঢাকা–৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, রাজধানীতে গ্যাস সংকট এখন চরম পর্যায়ে পৌঁছেছে। জাতীয় সংকটের পাশাপাশি পুরনো ও অপরিকল্পিত পাইপলাইন, অবৈধ সংযোগ এবং ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সাধারণ মানুষ বৈধ সংযোগ নিয়েও ন্যায্য গ্যাসচাপ পাচ্ছে না। রবিবার (১৮ জানুয়ারি) রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজারে ৪২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি নিজেও এই দুর্ভোগের ভুক্তভোগী। আমার বাসায়ও নিয়মিত গ্যাস থাকে না। স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ ও গৃহিণীদের জন্য এটি অসহনীয় কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাত তিনটায় উঠে রান্না করা কোনো স্বাভাবিক জীবন নয়।’ ইশরাক হোসেন বলেন, নির্বাচনী আচরণবিধির কারণে এই মুহূর্তে জোরালো ভূমিকা রাখা সম্ভব না হলেও নির্বাচনী বাধ্যবাধকতা শেষ হলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গ্যাস সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বিগত সময়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ একটি ইঞ্জিনিয়ারিং টিম পাঠিয়ে সমস্যার একটি কারিগরি প্রতিবেদন দিয়েছে। সুযোগ পেলে প্রথমেই এই অঞ্চলের সমস্যাগুলো সমাধানে কাজ করবো।’ বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে ইশরাক হোসেন বলেন, গত ১৭ বছরে স্বৈরাচারী শাসনামলে বিএনপি ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা যে নিপীড়ন ও নির্যাতনের শিকার হয়েছেন, সেই অন্ধকার সময়ে বেগম খালেদা জিয়ার দৃঢ়তা ও সাহসিকতা দেশবাসীকে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, ‘অপ্রাপ্তবয়স্ক কিশোরদের গ্রেফতার, রাজনৈতিক প্রতিহিংসার শিকার মায়েদের কান্না—এসব ঘটনা আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে আরও দৃঢ় করেছে।’ নিজের রাজনৈতিক অবস্থান সম্পর্কে ইশরাক হোসেন বলেন, তিনি আগে কখনো রাষ্ট্র বা সংগঠনের কোনো দায়িত্বশীল পদে ছিলেন না। তাই এখনই বড় বড় প্রতিশ্রুতি দিতে চান না। ‘আমি কথা দিয়ে নয়, কাজ দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই,’—বলেন তিনি। আগামী ২১ তারিখ প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে উল্লেখ করে তিনি ভোটারদের প্রতি বিশেষ করে নারী ভোটারদের ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।

ইশরাক হোসেন বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই একটি নির্বাচিত সরকার আসতে হবে। ভোটাধিকার হরণ, ভোট ডাকাতি—এসব আর কখনো বাংলাদেশে হতে দেওয়া যাবে না।’ তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব। ‘হিন্দু-মুসলমান, ধনী-গরিব, নারী-পুরুষ—সবাই এই রাষ্ট্রে সমান। বিভাজনের রাজনীতি নয়, শান্তিপূর্ণ সহাবস্থানের বাংলাদেশই আমাদের লক্ষ্য।’ তিনি বলেন, জনগণ সুযোগ দিলে তিনি দায়িত্ব পালনের মাধ্যমে তার যোগ্যতা প্রমাণ করবেন। ‘আমার উদ্দেশ্য ও নেক নিয়ত আপনারাই যাচাই করবেন আমার কর্মের মাধ্যমে,’—বলেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির ১৪ দফা ‘ফাঁস’,

রাজধানীতে গ্যাস সংকট নিরসনে দায়িত্ব পেলে সর্বোচ্চ চেষ্টা করবো: ইশরাক হোসেন

আপডেট সময় ১০:২৮:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬