ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল ৭২-এর সংবিধান মোতাবেক শেখ হাসিনা এখনও দেশের প্রধানমন্ত্রী: ব্যারিস্টার ফুয়াদ ‘যেই বিএনপির জন্ম হয়েছে গণভোটের মাধ্যমে, তারাই আজ গণভোটকে অস্বীকার করছে’ কোনো আদুভাই, দাদুভাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মেনে নেবো না: জামায়াত আমির আগামী দিনে বিএনপি রাজনীতিতে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে: বুলবুল

জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ১৯৪ বার পড়া হয়েছে

এবার দেশের বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার সরকারের প্রতি সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। শনিবার (১৮ এপ্রিল) রাতে এক বার্তায় এ তথ্য জানান সংগঠনটির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ। তিনি জানান, বিশ্ব বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানচ্ছি। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে, বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ভোক্তা পর্যায়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম বাড়িয়েছে সরকার।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, অকটেন প্রতি লিটারে ২০ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৪০ টাকা, পেট্রোল প্রতি লিটার পেট্রোলে ১৯ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৩৫ টাকা, কেরোসিন প্রতি লিটারে ১৮ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১৩০ টাকা, ডিজেল প্রতি লিটারে ১৫ টাকা বেড়ে নতুন দাম হয়েছে ১১৫ টাকা।

নতুন এ মূল্য আজ থেকে সারাদেশে কার্যকর হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে রবিবার থেকে দেশের সকল ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানালো পেট্রোল পাম্প মালিক সমিতি

আপডেট সময় ১০:২০:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬