ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

বিশ্বকাপ দেখানোর নামে অর্থ লোপাট করেছে আগের সরকার: তথ্যমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ সম্প্রচার ঘিরে আবারও সামনে এসেছে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ। এবার আগের সরকারের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ তুলে নতুন তথ্য প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের নামে বড় অঙ্কের অর্থ অপচয় ও লোপাট হয়েছিল বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এবার কোনো মধ্যস্বত্বভোগীর মাধ্যমে নয়, সরাসরি ফিফার কাছ থেকে মাত্র ৩ দশমিক ৮৫ মিলিয়ন ডলারে সম্প্রচার স্বত্ব কিনেছে সরকার।

মন্ত্রী বলেন, সেই স্বত্ব দেশের চারটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করা হয়েছে। এতে প্রায় পুরো অর্থই উঠে এসেছে। বর্তমানে প্রায় ৩ কোটি টাকার ঘাটতি থাকলেও সেটিও দ্রুত পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

জহির উদ্দিন স্বপনের দাবি, ২০২২ সালে বিশ্বকাপ সম্প্রচার দেখাতে সরকারের ব্যয় হয়েছিল প্রায় ৯৮ কোটি টাকা। অথচ বিজ্ঞাপন থেকে আয় হয়েছিল মাত্র ৩ কোটি টাকা। অন্যদিকে মধ্যস্বত্বভোগী একটি প্রতিষ্ঠান সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে সম্প্রচার স্বত্ব বিক্রি করে ১৩৭ কোটি টাকা আয় করেছিল।

তথ্যমন্ত্রী আরও জানান, ওই অর্থ লোপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনও প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে।

সরকারের দাবি, স্বচ্ছ প্রক্রিয়ায় সম্প্রচার স্বত্ব কেনার মাধ্যমে এবার যেমন রাষ্ট্রের অর্থ সাশ্রয় হয়েছে, তেমনি ভবিষ্যতে বিশ্বকাপ সম্প্রচারকে আরও লাভজনক খাতে পরিণত করার পরিকল্পনাও রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

বিশ্বকাপ দেখানোর নামে অর্থ লোপাট করেছে আগের সরকার: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬