ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান আদালত কক্ষে আইনজীবীর সাথে বিরিয়ানি খেয়ে কারাগারে গেলেন সাহেদ আসিফের নিজ উপজেলাতেই ৪৫৩ কোটি, ২৪০০ কোটি টাকার প্রকল্প নিয়ে প্রশ্ন ফ্যাসিস্ট সরকারের সময় জ্বালানি খাতকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী বিএনপির দুগ্রুপের সংঘর্ষে রণক্ষেত্র ফেনী ‘যাহা বলিতেছি, সত্য বলিতেছি’- সারের মজুত নিয়ে সংসদে কৃষিমন্ত্রী ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয়ীদের রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার দাবি জামায়াত এমপির ২৪ ঘণ্টার মধ্যে দুদককে ক্ষমা চাইতে হবে: আসিফ মাহমুদ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক আটক, এলাকায় উত্তেজনা

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
  • ১০৮১ বার পড়া হয়েছে

এবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সকল স্কুল-কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্তের নেওয়া হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা, চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, উপজেলা ইনোভেশন, আইসিটি, যৌন নিপীড়নের বিষয়ে অভিযোগ গ্রহণের নিমিত্তে উপজেলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জীবননগর ডিগ্রি কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম স্কুল-কলেজে মাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব রাখেন। পরে সবাই উপস্থিত সবাই এ বিষয়ে মতামত দেন। সভায় সভাপতির বক্তব্যে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন বলেন, সম্প্রতি আমাদের পাশের উপজেলা মহেশপুরে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধের বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। কয়েকদিন আগে উপজেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। আজকের সভায় সকলের মতামতের ভিত্তিতে এ বিষয়ে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তের রেজুলেশন সকল স্কুল-কলেজে পাঠানো হবে। আমরা বিষয়টি নিয়ে উপজেলার সকল স্কুলকলেজ পরিচালনা কমিটির সভাপতিদের সঙ্গে বৈঠক করব। এ বিষয়ে সকলে এগিয়ে আসলে স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করা সম্ভব হবে। এ ছাড়া সভায় জীবননগরে টানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কার, মৌসুম কেন্দ্রিক নিদিষ্ট সারের সংকট সমাধানে ব্যবস্থা, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এদিকে সভায় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস, জীবননগর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আসিফ মাহমুদের দুর্নীতির অভিযোগ ‘এনসিপিতে ওপেন সিক্রেট’: রাশেদ খান

স্কুল-কলেজে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধের সিদ্ধান্ত

আপডেট সময় ০৬:১২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫