ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কোনো রিকশা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকায় চলাচল করতে পারবে না। রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রশাসক আব্দুস সালাম। বুধবার (১৯ আগস্ট) সকালে রাজধানীর সায়েন্সল্যাবে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা ও উচ্ছেদসংক্রান্ত সমন্বিত অভিযান পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, রিকশা চলাচলের জন্য একটি নির্দিষ্ট নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা কার্যকর হলে রিকশা ও চালকউভয়ের লাইসেন্স থাকতে হবে। তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটির চারটি অঞ্চলের নির্ধারিত সড়কে শুধু অনুমোদিত রিকশা চলাচল করতে পারবে। এর বাইরে রিকশা চলাচলের সুযোগ থাকবে না। একইভাবে উত্তর সিটির রিকশাও দক্ষিণ সিটি এলাকায় প্রবেশ করতে পারবে না।

অভিযানের বিষয়ে তিনি বলেন, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে তাদের প্রতিষ্ঠানের সামনের জায়গা নিজেদের উদ্যোগে পরিষ্কার রাখতে হবে। যারা এ দায়িত্ব পালনে ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া গত পাঁচ মাস ধরে অনুরোধ করার পরও যেসব ব্যবসায়ী কর পরিশোধ করেননি, ট্রেড লাইসেন্স নেননি বা আইন মেনে চলছেন না, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডিএসসিসি প্রশাসক। ফুটপাত দখল প্রসঙ্গে আব্দুস সালাম বলেন, সড়কে কোনো হকার বসতে দেওয়া হবে না। তবে বড় ফুটপাতে পথচারীদের চলাচলের জন্য প্রয়োজনীয় জায়গা রেখে অতিরিক্ত স্থান থাকলে সেখানে হকার বসার সুযোগ দেওয়া যেতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

দক্ষিণ সিটিতে উত্তরের রিকশা চলবে না: ডিএসসিসি প্রশাসক

আপডেট সময় ০৩:৪৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬