ঢাকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন আনুষ্ঠানিকভাবে বিশ্ব পারমাণবিক পরিবারে প্রবেশ করল বাংলাদেশ ৩৩ মাস পর ভারতীয় কারাগার থেকে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি সিরাজগঞ্জে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন বিএনপি নেতা বাচ্চু রাজধানীর ৮ গুরুত্বপূর্ণ স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ উনি যে জেলায় যান সে জেলাতেই বিয়ে করেন: সাবেক ওসির ষষ্ঠ স্ত্রী সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত রাজধানীর ৪ স্থানে ককটেল বিস্ফোরণ, বাদ যায়নি থানা এলাকাও বাংলাদেশসহ প্রত্যেককে ১২৩ কোটি টাকা করে দেওয়ার দাবিতে ইনফান্তিনোকে চিঠি ইয়েমেন যুদ্ধে ‘ধরাশায়ী’, ৪ দেশের কাছে ‘ভাড়ায়’ সৈন্য চায় সৌদি

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

দেশে চাহিদার তুলনায় গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। তবে এই সংকট সাময়িক উল্লেখ করে শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তেলের মজুত বাড়ানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমানে দেড় মাসের মজুত রয়েছে। তা দ্রুত তিন মাসে এবং পর্যায়ক্রমে ছয় মাসে উন্নীত করা হবে।

তিনি বলেন, সম্প্রতি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহে কিছুটা বিঘ্ন ঘটেছিল। তবে সেই সমস্যা ইতোমধ্যে সমাধান হয়েছে।

গ্যাস-বিদ্যুতের ঘাটতি মোকাবিলায় স্থানীয়ভাবে গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান সাকি।

জরুরি চাহিদা মেটাতে বিদেশ থেকে নিয়মিত এলএনজি আমদানি করা হলেও শুধু আমদানির মাধ্যমে সংকট পুরোপুরি সমাধান সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এজন্য নতুন এলএনজি স্টেশন স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো তৈরিতে কিছুটা সময় লাগবে। তবে সরকারের নেওয়া পদক্ষেপের ফলে শিগগিরই দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : জোনায়েদ সাকি

আপডেট সময় ০৫:২৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬