ঢাকা , শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু জামায়াত নেতাকে যুবলীগ কর্মীর ছুরিকাঘাত ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা বর্বরতা- বললেন তাঁর বাংলাদেশি বন্ধু সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদ নেতাদের মারামারি গণতন্ত্র ও সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে কিছু নেই: মমতা নেপালকে বড় অর্থ সহায়তা দিলো বাংলাদেশ ট্রাস্টের নামে অর্থ আত্মসাৎ: হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা ইসলামে অনুমতি নেই’ দাবি করে আফগানিস্তানে বিক্ষোভ নিষিদ্ধ করল সরকার র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন

আজ প্রতীক পছন্দের শেষ দিন, শাপলাই চায় এনসিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

এবার নিবন্ধনপ্রাপ্ত রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে টানাপোড়েনে জড়িয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) প্রতীক পছন্দ করে জানিয়ে দেয়ার শেষ দিন হলেও, দলটি এখনো তাদের একমাত্র দাবি ‘শাপলা’ প্রতীকেই অনড় রয়েছে।

ইসির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, রাজনৈতিক দলের জন্য নির্ধারিত প্রতীক তালিকায় শাপলা না থাকায় সেটি কোনোভাবেই বরাদ্দ দেয়া সম্ভব নয়। কমিশন এনসিপিকে নির্দেশ দিয়েছে তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে যেকোনো একটি বেছে নিতে। অন্যথায় কমিশন নিজ সিদ্ধান্তে প্রতীক বরাদ্দ দেবে বলে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে।

এনসিপির পক্ষ থেকে শাপলার দাবি প্রথমে তোলা হয় গত জুনে নিবন্ধনের আবেদনের সময়। প্রাথমিকভাবে ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ প্রতীক চাইলেও পরে দলটি শুধুমাত্র ‘শাপলা’ প্রতীকেই নিজেদের অবস্থান স্পষ্ট করে। সর্বশেষ ৭ অক্টোবর নির্বাচন কমিশনে শাপলার সাতটি নমুনাচিত্র পাঠিয়ে আবারো আবেদন জানায় এনসিপি। তবে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দেয়- নির্বাচনী প্রতীকের তালিকায় শাপলা না থাকায়, সেটি কোনোভাবেই বরাদ্দ দেয়া যাবে না।

কমিশনের এই সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী’ আখ্যা দিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আইনি কোনো ব্যাখ্যা না দিয়ে কমিশন আমাদের ওপর প্রতীক চাপিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি কোনো সংস্থা বা দলের প্রভাবের ফল কি না, সেটি এখন খতিয়ে দেখা দরকার।‘ তিনি আরও বলেন, ‘শাপলার অনেকগুলো নকশা আমরা জমা দিয়েছি। বিকল্প যা কিছু রয়েছে, তা আমরা শাপলার মধ্যেই খুঁজে নিতে চাই। অন্য প্রতীক আমাদের দেয়া হলে আমরা তা গ্রহণ করবো না। এর আইনি ও রাজনৈতিক প্রতিকার আমরা নেবো।‘

এর আগে নাগরিক ঐক্যও শাপলা প্রতীক চেয়ে ব্যর্থ হয়েছিল। তবে এনসিপি দাবি করছে, নাগরিক ঐক্য যথেষ্টভাবে লড়াই করেনি, ফলে শাপলার দাবি প্রতিষ্ঠিত হয়নি। আখতার হোসেন বলেন, ‘নাগরিক ঐক্য শুধু দাবি তুলেছিল, কিন্তু শেষ পর্যন্ত চাপ সৃষ্টি করতে পারেনি। এনসিপি সেই লড়াই করে যাচ্ছে।‘ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আখতারুজ্জামান এর আগে জানিয়েছেন, ‘নির্বাচনী বিধিমালায় শাপলা প্রতীক নেই। রোববারের মধ্যে তালিকাভুক্ত প্রতীক বেছে না নিলে কমিশন নিজ বিবেচনায় প্রতীক বরাদ্দ দেবে।‘

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু

আজ প্রতীক পছন্দের শেষ দিন, শাপলাই চায় এনসিপি

আপডেট সময় ১০:৫০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫