ঢাকা , সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা এমপি থেকে পিয়ন, সবার হাতে বিরোধীদলীয় নেতার ১০ কেজির ‘সারপ্রাইজ বক্স’! ৭০০ বছরে প্রথমবার প্রকাশ্যে গণনা করা হচ্ছে শাহজালাল মাজারের দানের টাকা প্রথম আলো কার্যালয়ে হামলা: গ্রেপ্তার আসামির ৩ দিনের রিমান্ড বিদায়ের আগে চা-শ্রমিকের বকেয়া পরিশোধ করে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার ম্যারাডোনার ‘শতাব্দীর সেরা গোলের’ ৪০ বছর আজ, স্মৃতিকাতর কোচ স্কালোনি মালয়েশিয়া সফর শেষে চীনের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতেই সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতার ‘সোহরাওয়ার্দী অ্যাভিনিউ’র নাম পরিবর্তন করে ‘গোপাল মুখার্জী সড়ক’ নামকরণ করলো বিজেপি সরকার সৌদির পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় ম্যাচের আগে মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা

শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না, রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩২০ বার পড়া হয়েছে

এবার নির্বাচন কমিশনের তালিকায় ‘শাপলা’ প্রতীক না থাকায় তা কোনো দলকে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।এছাড়া, তিনি দৃঢ়তার সাথে জানান, ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এবং রমজান মাস শুরু হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

আজ রোববার (১৯ অক্টোবর) সকালে সিলেটে ‘নির্বাচন ঘিরে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রম’ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, কোনো বিতর্কিত ব্যক্তি নির্বাচনী দায়িত্বে থাকতে পারবেন না। নির্বাচন কমিশন কেবল সাংবিধানিক আইন-কানুনের প্রতি দায়বদ্ধ এবং অন্য কারো কাছে তারা মাথা নত করবে না।

আইনগতভাবে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকায়, তাদের নির্বাচনে অংশগ্রহণও স্থগিত থাকবে বলে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার উল্লেখ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘অভিশপ্ত’ মূর্তির গায়েও আর্জেন্টিনার জার্সি, চমকে দিলেন ব্রাজিল সমর্থকরা

শাপলা প্রতীক দেওয়া যাচ্ছে না, রমজানের আগেই নির্বাচন: ইসি আনোয়ারুল

আপডেট সময় ১১:৫০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫