ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি মন্ত্রীদের হিসাব করে সত্য কথা বলতে হবে, চাপাবাজির দিন নেই: মান্না ‘সেদিন ডিবি কার্যালয়ে ২৪ ঘণ্টা বাথরুমের দরজার সামনের চেয়ারে বসিয়ে আমাদের ঘুমাতে দেওয়া হতো না’ সোমালিয়ায় গোপন ঘাঁটি যুক্তরাষ্ট্রের, নতুন যুদ্ধের ইঙ্গিত জামায়াত দেশকে ভয়ংকর দিকে নিয়ে যেতে পারে : প্রতিমন্ত্রী নুর গণভোটের রায় উপেক্ষা করলে পরিণতি হবে ভয়াবহ: মামুনুল হক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আবারো হাসিনা প্রসঙ্গ ‘ভালো হয়ে যাও মাসুদ’ বলা বিআরটিএর সেই কর্মকর্তা এবার ঢাকায় শূকরের কিডনিতে ৯ মাস বাঁচলেন এক ব্যক্তি, চিকিৎসাবিজ্ঞানে নতুন রেকর্ড ‘মেয়ের বাড়িত যাওয়া হলো না, ফিরলেন লাশ হয়্যা’

কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাবে না, ইসি সেটা দেখাক: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৪১২ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোন আইনে শাপলা প্রতীক দেয়া যাবে না, সেটা নির্বাচন কমিশনকে (ইসি) দেখাতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আইনবিদদের সঙ্গে কথা বলেছি, শাপলা প্রতীক দিতে কোনও আইনগত বাধা নেই। তারা কাউকে খুশী করার জন্য এই সিদ্ধান্ত দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

আজ রোববার (১৯ অক্টোবর) দুপুরে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা শাখা আয়োজিত সমন্বয় সভা শেষে তিনি এসব কথা বলেন।

সারজিস বলেন, যে নির্বাচন কমিশন রাজনৈতিক দলকে শাপলা প্রতীক দিতে সৎ সাহস দেখাতে পারে না, তাদের অধীনে কোনও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আগামীতে এনসিপি শাপলা প্রতীক নিয়ে নির্বাচন করবে। নির্বাচন কমিশন যদি আমাদের সঙ্গে অন্যায় করে, তা হলে এনসিপি রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।

জুলাই সনদে স্বাক্ষর না করা প্রসঙ্গে নির্বাচনে প্রভাব পড়বে কি না এ প্রসঙ্গে তিনি আরও বলেন, জনগণ ঠিক করবে, এর প্রভাব পড়বে কি না। গণ অভ্যুত্থানের আগে রাজনৈতিক দলগুলো হাহাকার করতো। কর্মসূচি দিয়ে রাস্তায় দাঁড়ানোর কোনও লোক ছিল না। বড় দলের অফিসগুলোতে ১০ জন কর্মী ছিল। তিনি আরও বলেন, জুলাই সনদের আইনগত ভিত্তি থাকতে হবে। নামকাওয়াস্তে একটা কাগজ জনগণ মেনে নেবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রবাসীর স্ত্রী ও কোটি টাকা নিয়ে পালানোর অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার বিচার দাবি

কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাবে না, ইসি সেটা দেখাক: সারজিস

আপডেট সময় ০৪:৩০:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫