ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ করায় বিএনপি নেতা বহিষ্কার নরওয়ের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ জামায়াতে ইসলামীর ২ নেতা বহিষ্কার ‘যুক্তরাষ্ট্রের স্বপ্ন ফিরে এসেছে’, স্বাধীনতা দিবসের ভাষণে ট্রাম্প বিশ্বকাপ স্বপ্ন শেষ, তবু হাসছে কেপ ভার্দে; ঘরে ফিরলো বিপুল টাকা নিয়ে হালান্ড-পরীক্ষার আগে সুখবর পেল ব্রাজিল খামেনির জানাজায় কুরআনের আয়াত দিয়ে চার দেশকে যে বার্তা দিল ইরান ছুটি না দেওয়ায় প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ সহকারী শিক্ষকের বিরুদ্ধে ‘আটটি যুদ্ধ থামিয়েছি, তবু নোবেল পেলাম না’—হাস্যরসে ট্রাম্পের আক্ষেপ হলফনামায় ছিল ৩১ শতাংশ জমি, প্রতিমন্ত্রী হওয়ার তিন মাসেই সম্পদ বেড়েছে ৮ গুণ

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে: বাতাস ও খোলা জায়গা বড় চ্যালেঞ্জ বলে জানালেন ফায়ার সার্ভিস ডিজি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ৩১৭ বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে খোলা জায়গায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে প্রচণ্ড বাতাস বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ১০টায় বিমানবন্দরের ৮ নম্বর গেটের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, “খোলা জায়গায় বাতাসের প্রবলতার কারণে অক্সিজেনের প্রাপ্তি বেড়ে যায়, যা আগুন ছড়িয়ে পড়তে সহায়তা করে। তাই নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে।”

ডিজি আরও জানান, বিকেল ২টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। মোট ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। রাত ৯টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় দুইজন ফায়ার ফাইটার আহত হয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, “ঘটনাস্থলটি মূলত আমদানি কার্গোর পণ্য রাখার জায়গা, আনুমানিক ৪০০ গজ বাই ৪০০ গজ এলাকায় বিস্তৃত। এখানে খোলা ও বদ্ধ উভয় ধরনের স্টোরে মালামাল রাখা ছিল।”

আগুনের উৎস সম্পর্কে তিনি জানান, “এটি তদন্ত সাপেক্ষ বিষয়। আগুন নেভানোর কাজ শেষ হলে তদন্তের মাধ্যমে জানা যাবে।”

ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ডিজি বলেন, “আমরা অনেক জিনিসপত্র উদ্ধার করতে পেরেছি, তবে ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ব্রাজিলের জয়ে থ্রি-পিস পরে নাচ করায় বিএনপি নেতা বহিষ্কার

শাহজালাল বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণে: বাতাস ও খোলা জায়গা বড় চ্যালেঞ্জ বলে জানালেন ফায়ার সার্ভিস ডিজি

আপডেট সময় ০৯:১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫