ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া সামনের সারির একটি আসনের বিনিময়ে সব নীতি বিকিয়ে দিলেন: তাসনিম জারা নেতানিয়াহুকে ‘ডিভোর্স’ দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প শক্তিশালী মুসলিম দেশগুলো জোট গড়তে চায় ইরান বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে: ফিফার পোস্ট সমঝোতার পর প্রথম বিদেশ সফরে পাকিস্তানে ইরানের প্রেসিডেন্ট ইংল্যান্ড-ঘানা ম্যাচ চলাকালে স্টেডিয়ামেই চলছিলো ‘কালো জাদু’ সৌদি বাদশাহর খরচে, ওমরাহ পালনের সুযোগ পাচ্ছেন ১ হাজার মুসল্লি” পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন হ্যারি কেনকে গোলশূন্য রাখল ‘জুজু’? ইংল্যান্ড-ঘানা ম্যাচে কালো জাদু নিয়ে তোলপাড়

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা: কেপিআই স্থাপনায় টহল ও নজরদারি জোরদার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • ১১৭৩ বার পড়া হয়েছে

সারাদেশে একের পর এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) লক্ষ্য করে হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ।

শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে কেপিআই এলাকায় বাড়তি নজরদারির নির্দেশনা জারি করা হয়। এর পর থেকেই মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে টহল, চেকপোস্ট ও তদারকি কার্যক্রম জোরদার করেছেন।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, নির্দেশনা পাওয়ার পর অনেক এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার ঘটনার পরই কেপিআই স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ঘনিষ্ঠভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা সবসময়ই জোরদার থাকে। কেপিআই এলাকাগুলোর নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

সারা দেশে সর্বোচ্চ সতর্কতা: কেপিআই স্থাপনায় টহল ও নজরদারি জোরদার

আপডেট সময় ১০:২৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫