ঢাকা , বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলা-ইংরেজি রিডিং না পারলে শিক্ষকদের বেতন বন্ধ নজিরবিহীন পরিস্থিতি, একদিনের রাষ্ট্রপতি শাসন হবে পশ্চিমবঙ্গে? মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথ আটকে গেল! যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধ শেষ করার প্রস্তাব বিবেচনা করছে ইরান ‘আমি পদত্যাগ করবো না’, ভোটের ফল চ্যালেঞ্জ করবেন মমতা হাসপাতালে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, সব গয়না নিয়ে পালালেন স্বামী সহকারী হত্যার বিষয়ে যা বললেন শুভেন্দু ‘কামব্যাক কমরেড’, মির্জা আব্বাসের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী হামে তিন শতাধিক শিশুর মৃত্যু: ইউনূস-নূরজাহানের বিচারের দাবিতে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

এবার নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা সামনে এগিয়ে যেতে পারবো না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, আমাদের এগিয়ে যেতে হলে মা-বোনদের সঙ্গে নিয়ে যেতে হবে। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে নিবরাস মাদরাসা আয়োজিত ‘হিফজুল কোরআন অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, রাসুল (সা.) হজরত আয়েশাকে, হজরত খাদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন তাদের সঙ্গে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা-বোনদের দেখেছি। আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে নিবরাস মাদরাসা মাইলফলক হিসেবে কাজ করবে।

তিনি বলেন, আমরা যদি আমাদের মা-বোনদের, কন্যাদের কোরআনের আলো দিতে পারি, হাফেজা-আলেমা-মুহাদ্দিসা কিংবা স্কলার বানাতে পারি; তাহলে তারা সমাজ, রাষ্ট্রের সব জায়গায় সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। ড. খালিদ হোসেন আরও বলেন, আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি; ভেদাভেদ আর নয়। আমাদের একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমরা মানুষকে সম্মান করতে শিখি। আমি যদি অন্যকে সম্মান না করি তার কাছ থেকে আমি সম্মান আশা করতে পারি না। আমি যদি ঢিল ছুরি, পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, থাকুক না। যুগে যুগে ছিল। কিন্তু আমাদের বিভেদ একটি জায়গায় গিয়ে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে, সেটি হলো কালেমা তাইয়েবা। এই জুলাই বিপ্লব পরবর্তী সরকার জাতির জন্য সুযোগ এনে দিয়েছে, হাতে হাত ধরার, বুকে বুক মেলানোর। এই সুযোগ যদি হাতছাড়া করি আরও ৫৪ বছর অপেক্ষা করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরান ‘চিরকাল’ হরমুজ নিয়ন্ত্রণ করবে: সাবেক মার্কিন কর্মকর্তা

নারীদের পেছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫