ঢাকা , মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা একাত্তরের সঙ্গে চব্বিশের কোনো তুলনা চলে না: মির্জা আব্বাস মোদির মন্তব্যে উত্তাল বাংলাদেশ, কুশপুত্তলিকা দাহ ও বিক্ষোভের ডাক ২৫ মার্চের আগে মুজিব বাহিনী গণহত্যা চালিয়েছিল: চট্টগ্রাম জামায়াত আমির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় দিবসের রাতে বীর মুক্তিযোদ্ধার কবর পোড়াল দুর্বৃত্তরা মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী: আমির হামজা বোমা তৈরির সরঞ্জামসহ ছাত্রদল নেতা আটক একাত্তর ও চব্বিশের দালালদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি: নাহিদ চাকসু ভিপিকে মারতে তেড়ে আসলেন ছাত্রদল সভাপতি

সাবেক প্রেমিকাকে জোরপূর্বক চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৫২৫ বার পড়া হয়েছে

এবার ভারতের উত্তর প্রদেশের কানপুরে এক নারীর ওপর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে চম্পি নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগ, জোরপূর্বক চুমু খাওয়ার চেষ্টা করলে প্রতিরোধ করতে গিয়ে ওই নারীর কামড়ে চম্পির জিহ্বার একটি অংশ কেটে যায়। পুলিশ জানায়, বিবাহিত চম্পি এবং ওই নারীর মধ্যে আগেও সম্পর্ক ছিল। তবে পরিবারের সিদ্ধান্তে শিগগিরই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিলেন ওই নারী। এ কারণে তিনি চম্পির সঙ্গে যোগাযোগ কমিয়ে দেন। এতে চম্পি বিরক্ত হয়ে প্রায়ই তাকে অনুসরণ করতেন।

গত সোমবার বিকেলে ওই নারী স্থানীয় একটি পুকুরের কাছে গেলে চম্পি তাকে অনুসরণ করে সেখানে হাজির হয়। সুযোগ বুঝে সে নারীর শ্লীলতাহানি করে এবং জোর করে চুমু খাওয়ার চেষ্টা চালায়। প্রচণ্ড বাধা দেওয়া সত্ত্বেও চম্পি জোরাজুরি করায় নারী আত্মরক্ষার্থে তার জিহ্বায় কামড় দেন। এতে জিহ্বার একটি অংশ কেটে পড়ে যায়।

ব্যথায় চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং খবর পেয়ে পরিবার ছুটে এসে চম্পিকে কমিউনিটি হেলথ সেন্টারে (সিএইচসি) নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর তাকে কানপুরের একটি বড় হাসপাতালে পাঠানো হয়।

কানপুরের ডেপুটি কমিশনার অফ পুলিশ দীনেশ ত্রিপাঠি জানান, ঘটনাটি সত্য এবং চম্পির বিরুদ্ধে মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে। সূত্র- এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অন্তরের অন্তস্তল থেকে হাদির জন্য আল্লাহর কাছে দোয়া করুন: প্রধান উপদেষ্টা

সাবেক প্রেমিকাকে জোরপূর্বক চুমু, কামড়ে ছিন্ন প্রেমিকের জিহ্বা

আপডেট সময় ১২:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫