ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার মেসিকে বিয়ে করতে চান ১০০ বছর বয়সী নারী ক্লাব বিশ্বকাপ চলাকালেই পুরনো ঠিকানায় ফিরলেন থিয়াগো সিলভা মালয়েশিয়া সফর নিয়ে সন্তুষ্ট প্রধানমন্ত্রী, আতিথেয়তার প্রশংসা আওয়ামী লীগ এমন প্রবলভাবে আছে যা আগে কখনো ছিল না: শাওন আওয়ামী লীগকে জনগণের রক্তচোষা, এদের আর সুযোগ দেওয়া হবে না: জামায়াত এমপি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ, তদন্ত কমিটি গঠন জামায়াতের এক ম্যাচেই ৪ গিনেস বুকে রেকর্ড গড়লেন মেসি চুক্তি প্রক্রিয়া থেকে সরে দাঁড়াল ইরান, উত্তপ্ত যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা বাদ, সারাদেশের মাদ্রাসায় যাচ্ছে ছাত্রদল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার–ব্যানার লাগানো বা যেকোনো ধরনের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। দলের শীর্ষ নেতার জন্মদিন ঘিরে সব ধরনের উৎসবমূলক কার্যক্রম বাদ দিয়ে সারাদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি।

আজ বুধবার (১৯ নভেম্বর) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের অনুমোদনে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোস্টার ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে ওইদিনের ছাত্রদলের কর্মসূচি প্রকাশ করে বলা হয়, আগামী ২০ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান-এর জন্মদিন উপলক্ষে সারাদেশের সকল জেলা, মহানগর, উপজেলা এবং পৌর ইউনিট ছাত্রদলের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হবে। সবশেষে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ উদ্দিন নাছির উদ্দীন নাছির জাতীয়তাবাদী ছাত্রদলের সকল নেতা-কর্মীকে উক্ত নির্দেশনা যথাযথভাবে পালন ও ঘোষিত কর্মসূচি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বিএনপির দফতরের দায়িত্বে নিয়োজিত সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপিতে আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৯তম জন্মদিন পালন উপলক্ষে কেককাটাসহ যেকোনো ধরণের আনন্দ উৎসবে নিষেধাজ্ঞা দিয়েছে বিএনপি। এতে বলা হয়েছে, আগামী ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। জন্মদিন উপলক্ষে কেক কাটা, পোষ্টার, ব্যানার লাগানো ও আলোচনা সভাসহ কোন ধরণের আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বা উৎসব পালন করা যাবে না। ঢাকাসহ দেশব্যাপী বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীদেরকে উল্লিখিত দলীয় নির্দেশনাটি লঙ্ঘন না করার জন্য জোর আহ্বান জানানো হলো।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

তারেক রহমানের জন্মদিনে কেক কাটা বাদ, সারাদেশের মাদ্রাসায় যাচ্ছে ছাত্রদল

আপডেট সময় ০১:৩৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫