জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে দলের মনোনীত প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তার কাছে প্রতিদিনই হুমকি-ধমকি আসছে, এমনকি মেরে ফেলার ভয়ও দেখানো হচ্ছে। তবুও তিনি ভয় পান না এবং রাজপথের আন্দোলন ও গণসংযোগ চালিয়ে যাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে আধিপত্যবাদবিরোধী পদযাত্রা ও গণসংযোগ শেষে কুমিল্লার দেবিদ্বারের জাফরগঞ্জ ইউনিয়নের চরবাকর এলাকায় এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি পক্ষ ক্ষমতায় যাওয়ার আগেই ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। ক্ষমতা না থাকলে তারা বিনয়ী থাকে, কিন্তু ক্ষমতা পেলে বেপরোয়া হয়ে ওঠে। তিনি আরও বলেন, আগামী নির্বাচন হবে টেন্ডারবাজ, মামলাবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণের রায় দেওয়ার নির্বাচন।
তিনি স্পষ্ট করে জানান, কোনো টেন্ডারবাজ বা চাঁদাবাজের ওপর নির্ভর করে তিনি নির্বাচন করতে চান না। এ সময় এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 



















