ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত জব্দকৃত ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান: পেজেশকিয়ান অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি-ডিসেম্বরে নেওয়ার প্রস্তাব বিরোধীদলীয় নেতার বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, প্রাপ্তি জেলে গেছি পাঁচবার: স্পিকার সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • ২৮৭ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বিকেল সাড়ে পাঁচটায় স্মারকলিপি জমা দেন। এর আগে বিকেল সাড়ে চারটায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শহীদ ওসমান বিন হাদি একজন আপসহীন তরুণ নেতা ও ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক সংগ্রামের অগ্রপথিক। তিনি ফ্যাসিস্টদের পরিকল্পিত হত্যার শিকার হয়েছেন। ঘটনার পূর্বপ্রস্তুতি ও প্রভাবশালী ষড়যন্ত্র প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগের অভাব এবং হত্যাকারী ও নেপথ্যের কুশীলবদের দ্রুত গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতির অভাবের জন্য ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ছাত্রদলের স্মারকলিপিতে চারটি দাবি উত্থাপিত হয়েছে:

  1. হত্যাকারী, পরিকল্পনাকারী ও সহযোগীসহ সবাইকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা।
  2. হত্যাকাণ্ডের ষড়যন্ত্র ও সংশ্লিষ্টদের অবহেলা খতিয়ে দেখার জন্য একটি নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।
  3. ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ।
  4. ভবিষ্যতে রাজনৈতিক হত্যাকাণ্ড রোধে গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা ও সক্ষমতা বৃদ্ধি।

স্মারকলিপির শেষাংশে বলা হয়, আইনের শাসন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের মাধ্যমে শহীদ হাদির আত্মত্যাগের প্রতি ন্যূনতম সম্মান প্রদর্শন করা সম্ভব হবে এবং জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাতযাপনের পর চলে যেতে বলায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত

হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে ছাত্রদলের স্মারকলিপি

আপডেট সময় ০৯:০০:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫