গাজীপুরের পূবাইলে দিশারী নামের একটি প্যাকেজিং কারখানায় শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে হঠাৎ আগুন লাগে। আগুনের তীব্রতায় পুরো কারখানায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় শ্রমিক ও মানুষজন আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট এবং গাজীপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাজীপুরের উপসহকারী পরিচালক মো. মামুন জানান, কারখানার ভবন মূলত ইস্পাতের কাঠামোর হওয়ায় আগুনের তীব্রতায় ভবনটি যে কোনো সময় ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, “আমাদের পাঁচটি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তবে এখনো আগুনের সঠিক কারণ জানা যায়নি এবং কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকা কারখানার ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা চারপাশ থেকে পানি ছিটিয়ে নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

ডেস্ক রিপোর্ট 



















