বাংলাদেশ-ভারতের পেট্রাপোল-বেনাপোল সীমান্তে শুক্রবার (১৯ ডিসেম্বর) স্থানীয়রা ভারতের বিরুদ্ধে স্লোগান দেন। ভারতের ওপাড়ে অবস্থানকালে বিজিবি ও পুলিশ তাদের সরিয়ে দেয়।
ভারতের আশ্রয়ে থাকা নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন ভারতের আধিপত্যবিরোধী জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি।
গত শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে নির্বাচনী প্রচারণার সময় তাকে গুলি করে আহত করা হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থা খারাপ হওয়ায় ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, সেখানে নিবিড় পর্যবেক্ষণের সময় তার মৃত্যু হয়।
ওসমান হাদির অকাল মৃত্যুতে তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে

ডেস্ক রিপোর্ট 



















