ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩ ২ ঘণ্টার মধ্যে আমেরিকা ছাড়ার নির্দেশ ইরানকে প্রতিমন্ত্রী দিলেন ডিও লেটার, নাম প্রস্তাব বিএনপি নেতার, সংসদে ‘মিরাকল’ নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী স্পেনের এক ড্রয়ে উড়ে গেল ১২ কোটি টাকার বাজি মাঠে নামার আগেই আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকদের মারামারি

বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ: দুলু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

এবার বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ। বিএনপি ক্ষমতায় না গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের আলেম সমাজ।’

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং নবগঠিত জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, ‘আলেম-ওলামাদের নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশের ইসলামী আদর্শ ও ধর্মপ্রাণ মানুষের অধিকার সুরক্ষায় বিএনপি সব সময় সোচ্চার থাকবে।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। অথচ আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলে আলেম-ওলামাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এর ফলে অনেক আলেম-ওলামা ঘরে থাকতে পারেননি। এমনকি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আমাকেও জঙ্গি মামলায় জড়িয়েছে।’

জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব কাজী রিয়াজুল হক মমিনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম খান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ শফিকুল ইসলাম, সদস্য কাজী ফরিদুল হকসহ জেলা বিএনপি ও নবগঠিত জেলা ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক 

বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ: দুলু

আপডেট সময় ০৪:৪৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬