ঢাকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র ঢাকা-রংপুর লংমার্চ সফলে রাজধানীতে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ হাদি হত্যা নিয়ে মমতার বিতর্কিত মন্তব্য, জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে পটুয়াখালীর চাঞ্চল্যে: একই ঘরে দুই তরুণী, ‘বাসর’ সাজিয়ে রাতযাপন ইরান সংঘাতে জ্বালানি সংকটে বিশ্ব; আকাশচুম্বী তেলের দামে দেশে দেশে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ ডাকসুর অনার বোর্ডে ২০১৯ সালের জিএস হিসেবে রাশেদ খাঁনের নাম মাদক উৎপাদনকারী দেশের তালিকায় ভারত, তবুও যে কারণে মোদির প্রশংসায় ট্রাম্প! সতর্কবার্তা উপেক্ষা করেও কেন এআই উন্নয়ন নিয়ে এতো মরিয়া ট্রাম্প?

সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
  • ৬৮০ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মঙ্গলবার (২০ মে) বিকেলে সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রদল। সেখানে তিনি এ কথা বলেন।

রাকিব বলেন, ছাত্রদলের ওপর কোনো আঘাত এলে সর্বশক্তি দিয়ে মোকাবিলা করা হবে। প্রশাসন প্রকৃত খুনিদের বিষয়ে আশ্বস্ত করতে পারেনি। আটক তিনজন কি প্রকৃত খুনি? যারা ঢাবির মেধাবী ছাত্রের খুনিদের গ্রেফতার করতে পারেনি, তারা আর কী করবে— তা বুঝে গেছে মানুষ, এমন সংশয় প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, অনিরাপদ বাংলাদেশ গড়ে তুলে সরকার ক্ষমতা দীর্ঘমেয়াদি করতে চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে বলেও অভিযোগ করেন রাকিব। রাজপথে সাম্য হত্যার বিচার করা হবে জানিয়ে রাকিব আরও বলেন, আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করব। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে, সব বাধা অতিক্রম করে রাজপথে ছাত্রদল থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এদিন শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করলে, সেখানকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কর্মসূচি শেষে শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত মিছিল করে ছাত্রদল। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘ডোপ টেস্টের’ খবর শুনেই উধাও এসআই মামুন

সাম্য হত্যার বিচার না হলে ঢাকাসহ সারাদেশ অচল করে দেয়া হবে: রাকিব

আপডেট সময় ০৬:৫১:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫