ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

সেই ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:১৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • ১০৭৩ বার পড়া হয়েছে

গায়ক মাঈনুল আহসান নোবেল অবশেষে কারাগারে বসেই বিয়ে করেছেন ইডেন মহিলা কলেজের সেই সাবেক ছাত্রীকে, যিনি তাঁর বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে মামলা করেছিলেন। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এই বিয়ে সম্পন্ন হয় কারা কর্তৃপক্ষের উপস্থিতিতে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপ-মহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির। এর আগে, নোবেলের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার (১৮ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার তাঁকে বিয়ের অনুমতি দেন।

বিয়ের সময় কারাগারে উভয় পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূঁইয়া।

উল্লেখ্য, গত ২০ মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন নোবেল। ওই দিন আদালতে তার আইনজীবী দাবি করেন, যিনি অভিযোগ করেছেন তিনি আসলে নোবেলের স্ত্রী। তবে কাবিননামা জমা না দিতে পারায় ওই দাবি তখন আদালতে গৃহীত হয়নি।

অভিযোগে বলা হয়, নোবেল ওই ছাত্রীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করেন। ১৯ মে ইডেন কলেজের সাবেক ছাত্রী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন নোবেলের বিরুদ্ধে।

এ ঘটনায় দেশজুড়ে আলোচনার জন্ম দেয় নোবেল ও সংশ্লিষ্ট তরুণীর সম্পর্ক, এবং শেষ পর্যন্ত বিয়ে কারাগারে হলেও তা বিচারিক প্রক্রিয়ার এক অনন্য দৃষ্টান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

সেই ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

আপডেট সময় ০৮:১৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫