ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ সাভারে বোমাসদৃশ ৫ বস্তু উদ্ধার, আটক ১ ৯০০ শিক্ষার্থীর শিক্ষক ৬ জন, তবু ৯ বছর ধরে সেরা রাজধানীতে চাঁদা তোলায় বাধা, শিক্ষার্থীদের ওপর হামলা করলেন যুবদল নেতা চঞ্চল চাঁদা নিতে বাধা দেওয়ায় ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলা নববধূর স্বামীর কাছে মাদক পাঠিয়ে পুলিশকে খবর দিলো সাবেক প্রেমিক সাভারে সন্ত্রাসীরা অবস্থান করা একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ, ৫টি বোমাসদৃশ বস্তু উদ্ধার ফ্যামিলি কার্ড নিয়োগে অনিয়মের অভিযোগ: গাইবান্ধায় ইউএনও কার্যালয়ে ভাঙচুর শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয় ‘পর্যালোচনা করছে’ ভারত ‘আওয়ামী লীগের ১৭ বছরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিল শিক্ষার্থীরা’

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক 

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৫৩৯ বার পড়া হয়েছে

এবার আওয়ামী লীগের ডাকা হরতালের সমর্থনে ফতুল্লায় মিছিল ও অগ্নিসংযোগের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে ছাত্রদল ও যুবদলের কর্মীরা। আটককৃতরা হলেন ফতুল্লার পোস্ট অফিস এলাকার শনু মেম্বারের ভাতিজা রুমিন ও সাওঘাট এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে রায়হান।

গত শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে অক্টো অফিস এলাকায় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগের লিফলেট উদ্ধার করা হয়। আটককৃতদের মধ্যে রুমিনকে ফতুল্লা মডেল থানায় এবং রায়হানকে নারায়ণগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম।

তিনি বলেন, ধাওয়া খেয়ে রায়হান সদর থানা এলাকায় প্রবেশ করায় ফতুল্লা থানায় আনা সম্ভব হয়নি।

এদিকে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি জানান, গোপালগঞ্জ ইস্যুতে আওয়ামী লীগের ঘোষিত হরতালের সমর্থনে ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা জরো হয়ে মিছিল ও টায়ারে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে আমরা তাদের ধাওয়া দিয়ে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ডিআরইউতে সাংবাদিকদের ওপর হামলা: পিবিআইকে তদন্তের নির্দেশ

হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক 

আপডেট সময় ০৪:১৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫