ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল উত্তপ্ত পশ্চিমবঙ্গ, রাস্তায় নামলেন মমতা ব্যানার্জী নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও নিয়ে জামায়াতের বিবৃতি জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী

বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সোমেশ্বরীর পানি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ইতোমধ্যে সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নতুন করে উদ্বেগ বাড়ছে নদীতীরবর্তী এলাকায়।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সোমবার সকাল ৯টার তথ্য অনুযায়ী, সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি বিপৎসীমার ১৬ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে, সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার এবং নেত্রকোনার কলমাকান্দায় সোমেশ্বরী নদীর পানি ১৫ সেন্টিমিটার ওপরে রয়েছে।

বাপাউবো জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সুরমার ছাতক ও সোমেশ্বরীর কলমাকান্দা পয়েন্টে পানি নতুন করে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে নদী-সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে।

এদিকে সুরমা নদীর সুনামগঞ্জ, কুশিয়ারার শেরপুর, দুধকুমার নদীর পাটেশ্বরী এবং তিস্তার ডালিয়া, কাউনিয়া, তারাপুর ও হরিপুর পয়েন্টে পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়া ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে দেশের কয়েকটি অঞ্চলে বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। তাই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মোদিজি, দেশটা আপনার বাপের নয়: কেজরিওয়াল

বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে সোমেশ্বরীর পানি

আপডেট সময় ০২:১৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬