ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

মরিয়ম হত্যা-ধর্ষণ মামলায় আবুল হোসেনের মৃত্যুদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

প্রায় আড়াই বছর পর চাঞ্চল্যকর মরিয়ম হত্যা মামলার রায় দিয়েছেন আদালত। চুয়াডাঙ্গার জীবননগরে চতুর্থ শ্রেণির ছাত্রী মরিয়ম খাতুনকে ধর্ষণের পর হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আবুল হোসেনকে দুই লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের ২১ ডিসেম্বর জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের ১০ বছর বয়সী মরিয়ম খাতুন বাড়ির পাশের মাঠে শাক তুলতে যায়। এ সময় শাক তুলে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে একটি ভুট্টাক্ষেতে নিয়ে যায় আবুল হোসেন। সেখানে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়।

ঘটনার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গ্রেপ্তারের পর আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।

মামলায় ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এম শাহজাহান মুকুল বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় আদালতের এই রায়ে বাদী ও রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

বহুল আলোচিত এই মামলার রায়ের মাধ্যমে শিশু নির্যাতন ও নারী-শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তা আবারও সামনে এসেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

মরিয়ম হত্যা-ধর্ষণ মামলায় আবুল হোসেনের মৃত্যুদণ্ড

আপডেট সময় ০১:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬