ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে কর্মসূচি প্রত্যাহারের আহ্বান বিজেপি মন্ত্রীর জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন রাহুল গান্ধী শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি ও পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগালো এলাকাবাসী মাদক-চাঁদাবাজদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার দিল্লির আন্দোলন ঘিরে কঙ্গনার কড়া সমালোচনা আর্জেন্টিনাকে কাঁদানো ফেরান তোরেসের জীবনের গল্প আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

আর্জেন্টিনার হারে দুঃখ পায়নি ডোনাল্ড ট্রাম্প

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার নিয়ে বিশ্বজুড়ে চলছে আলোচনা। সেই আলোচনায় যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্পেনের শিরোপা জয়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্জেন্টিনার পরাজয়ে তার খারাপ লাগেনি; বরং স্পেনই জয়ের যোগ্য দল ছিল।

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত এই ঐতিহাসিক ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা ট্রাম্পকে প্রশ্ন করেন, আর্জেন্টিনার পরাজয়ে তার খারাপ লেগেছে কি না। জবাবে তিনি বলেন, “না, আমি দুঃখ পাইনি। আমার মনে হয়েছে, দুই দলই খুব ভালো খেলেছে। তবে স্পেনই ভালো খেলেছে এবং তারাই জয়ের যোগ্য ছিল।”

বিশ্বকাপের ফাইনাল উপভোগ করতে ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোসহ বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। ম্যাচ শেষে ট্রাম্পই স্পেন অধিনায়কের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন।

এই হারের মধ্য দিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনার। অন্যদিকে, ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ জিতে ফুটবল ইতিহাসে নতুন সাফল্যের অধ্যায় রচনা করে স্পেন।

বিশ্বকাপ ফাইনালের রোমাঞ্চ শেষ হলেও এর প্রতিক্রিয়া এখনও আলোচনার কেন্দ্রবিন্দু। আর সেই আলোচনায় ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যও যোগ করেছে নতুন মাত্রা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রংপুর বিভাগকে বাজেট বৈষম্যের মধ্যে রাখা যাবে না: আখতার হোসেন

আর্জেন্টিনার হারে দুঃখ পায়নি ডোনাল্ড ট্রাম্প

আপডেট সময় ০৬:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬