ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর সিলেট সীমান্তে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি রাঙামাটিতে গাড়ির কিউআর কোড স্ক্যান করলেই মিলবে চালকের সব তথ্য অন্যায় দেখলে ইস্পাতের মতো কঠিন হবো: জামায়াত আমীর হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাবা-ছেলের সাতটি পাসপোর্টসহ সীমান্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক ডিজি আটক পশ্চিমবঙ্গে যারা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু ‘গুপ্ত গুপ্ত’ স্লোগান ব্যঙ্গ করে প্রচারণায় শিবির, সেলফিতে মাতলেন নবীন শিক্ষার্থীরা আমরা শুধু আছি ভারতকে নিয়ে আর ভারত আছে আমাদের নিয়ে: ফজলুর রহমান ফ্যামিলি কার্ডের তালিকা নিয়ে অসন্তোষ ডেপুটি স্পিকার

বাচ্চা হওয়ায় মাফ করেছি কিন্তু পাগল হলে মাফ নাই: এনসিপির উদ্দেশে বিএনপি নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৪২৮ বার পড়া হয়েছে

এবার এনসিপি নেতাদের উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার বলেছেন, কিছু নাবালক দলের নেতাকর্মী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হওয়া নিয়ে ষড়যন্ত্র করছে। আগে বাচ্চা হওয়ায় তাদের মাফ করা হয়েছে। কিন্তু এখন যদি তারা পাগল হয়, তাহলে তাদের মাফ করা হবে না।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে মাদারীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক বলেন, বর্তমান সময়ে দেখা যায় কিছু নাবালক দল, অবুঝ শিশুরা বলে বেড়াচ্ছে আগামীতে নির্বাচন হবে না। বাচ্চা পোলাপান অবুঝ হলে অনেক কিছুই বলে। তবে আমাদের আন্দোলন-সংগ্রামের যতটুকু বয়স, তাদের জীবনের বয়সও সেটুকু হয়নি। তাই বাংলাদেশের মাটিতে কথা বললে বুঝে-শুনে বলতে হবে।

খোকন তালুকদার বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে গণতন্ত্রের মুক্তির জন্যে যারা জীবন দিয়েছেন, তারা ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। তারা উপদেষ্টাদের পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য জীবন দেয়নি। তাদের মাথায় তুলে রাখার জন্যও জীবন উৎসর্গ করেনি। তাই নির্বাচন নিয়ে টালবাহনা করবেন না। অনেক হয়েছে, এখন নির্বাচনমুখী কথাবার্তা বলেন। না হলে ছাড় দেওয়া হবে না।

স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের শিল্পকলা একাডেমি থেকে একটি র‌্যালি বের হয়। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন হাওলাদার। সদস্য সচিব অ্যাডভোকেট মাসুদ পারভেজের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, জেলা যুবদলের আহ্বায়ক ফারুক বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার প্রমুখ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপরাধী গ্রেপ্তার না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা জাকসুর

বাচ্চা হওয়ায় মাফ করেছি কিন্তু পাগল হলে মাফ নাই: এনসিপির উদ্দেশে বিএনপি নেতা

আপডেট সময় ১০:৩১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫