ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি চাপ, চ্যালেঞ্জ আর প্রত্যাবর্তন-জাপানের দুর্গে ফাটল ধরিয়ে জয়ের হাসি ব্রাজিলের ব্রাজিল বনাম জাপানের শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেসব রেকর্ডের জন্ম দিল কাসেমিরোর গোলে ঘুরে দাঁড়াল ব্রাজিল, স্কোর ১-১ পাওনা টাকা নিয়ে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ওসিসহ আহত ২৫ ব্রাজিলের শুভকামনা জানিয়ে রুমিন ফারহানার পোস্ট যৌন নিপীড়ন মামলায় হেরে গেলেন ট্রাম্প, গুনতে হবে ৫০ লাখ ডলার জরিমানা কিছুক্ষণ পর মাঠে নামছে ব্রাজিল – জাপান ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরাল পুলিশ! বিশ্বকাপের রেশ কাটতেই ব্রাজিলের সামনে নতুন চ্যালেঞ্জ

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রবাসীর বসতঘর ভাঙচুর ও আগুন দিলো বিক্ষুব্ধ এলাকাবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ২২৫২ বার পড়া হয়েছে

এবার চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এক প্রবাসী যুবকের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে। এ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসী ওই প্রবাসীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও তার বসতঘর ভেঙে আগুনে পুড়িয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে। এছাড়া মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ওই প্রবাসীর আগুনে পুড়ে যাওয়া পরিত্যক্ত ঘরটি রক্ষার চেষ্টা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের উত্তর নাগদা গ্রামের বাসিন্দা মেহেদী হাসান অনন্ত একজন বেলজিয়াম প্রবাসী। গত শনিবার মহানবী (স.) নিয়ে কটূক্তি করে তিনি ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জেরে মঙ্গলবার মানববন্ধনের আয়োজন করে বিক্ষুব্ধ জনতা। পরে তার বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ বলেন, মানববন্ধন কর্মসূচির বিষয়টি আমরা অবগত ছিলাম। বিক্ষুব্ধরা প্রবাসীর বসতঘর ভাঙচুরের বিষয়টি জেনে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মিজ মুমতাহিনা পৃথুলা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমজাদ হোসেন বলেন, এ ঘটনা জানার পর পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সবাইকে আহ্বান করেছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। অভিযুক্তকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নেইমারকে না নামানোর কারণ জানালেন আনচেলত্তি

মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, প্রবাসীর বসতঘর ভাঙচুর ও আগুন দিলো বিক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট সময় ১২:০৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫