ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত আমার টার্গেট ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ সৌদি আরবের বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম এক ভূমিকম্পেই  কেঁপে উঠল বাংলাদেশসহ পাঁচ দেশ এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

বুড়িগঙ্গা তীর দখল করে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি ভেঙে দিলো বিআইডব্লিউটিএ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

এবার বুড়িগঙ্গা তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদে অভিযান পরিচালনা করছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেরানীগঞ্জ অংশে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ২ একর জায়গা দখল করে বাংলোবাড়ির সীমানাপ্রচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়।

এদিকে বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রীটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তারা। এর আগে, গত ৩০ এপ্রিল নসরুল হামিদের গুলশানে থাকা ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন আদালত।

গত ১৬ জানুয়ারি দুদকের করা এক মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী

বুড়িগঙ্গা তীর দখল করে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি ভেঙে দিলো বিআইডব্লিউটিএ

আপডেট সময় ০৩:০৩:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫