ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান ৭.৮ মাত্রার ভূমিকম্প, এশিয়ার ৩ দেশে সুনামি সতর্কতা ব্যস্ত সময় কাটিয়ে দেশে ফিরলেন ড. মুহাম্মদ ইউনূস আ. লীগ নেতা ও সাবেক মেয়র আনিছুরের জানাজায় মানুষের ঢল ‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান

বাঁধনের ক্ষোভ: “ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ৫২৪ বার পড়া হয়েছে

জুলাই অভ্যুত্থানে সরব ভূমিকা রাখা অভিনেত্রী আজমেরী হক বাঁধন আবারও সমালোচকদের মুখোমুখি হয়েছেন। সামাজিক মাধ্যমে অব্যাহত সাইবার আক্রমণের জবাবে বুধবার (২০ আগস্ট) ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি।

বাঁধন নিজের অ্যাকাউন্টে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে পুরোনো একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করে লেখেন, একসময় তিনি শেখ হাসিনাকে ভালোবাসতেন। তার জীবনসংগ্রাম অনুপ্রাণিত করেছিল। কিন্তু সময়ের সাথে তিনি বুঝেছেন—ক্ষমতা মানুষকে শয়তানেও রূপান্তরিত করে।

অভিনেত্রীর ভাষ্য, “শুধু হাসলাম মানে প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি—এটা কেন ধরে নেওয়া হবে? আমি কথা বলি, মানুষের কথা বলি। দেশের মানুষের পাশে আছি। আপনাদের এত ভয় কেন?”

তিনি আরও বলেন, “আমাকে আক্রমণ করে আসলে দেশের নারীদের সঙ্গেই আপনারা এমন আচরণ করেন। আপনাদের জিতেই অভিনন্দন, তবে আমাকে আক্রমণ করা ছাড়া কি আর কোনো কাজ নেই?”

সমালোচকদের উদ্দেশে বাঁধনের কটাক্ষ—সবচেয়ে খারাপ মানুষকেই যদি সংসদ সদস্য বানানো হয়, তবে সাধারণ মানুষ ন্যায্য আচরণের আশা করবে কিভাবে?

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান

বাঁধনের ক্ষোভ: “ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে”

আপডেট সময় ০৮:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫