ঢাকা , বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা ‘সংসার চালাব, নাকি আইনজীবীর খরচ দেব’, ট্রাইব্যুনালে কাঁদলেন বিজিবির সাবেক কর্মকর্তা ‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা চার কার্গোর প্রতিশ্রুতি, আসেনি একটিও ইরানকে সমর্থন করলেই অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে মহাখালী থেকে চুরি হওয়া বাস মিরপুর থেকে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অপেক্ষায় দিল্লি: দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতি প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ ২২ আগস্ট থেকে শুরু কলেরার টিকা, পাবেন যারা বিশ্বকাপের পর ‘জঘন্য প্রচারণা’ ছড়ানো ব্যক্তিদের সমালোচনা করলেন আর্জেন্টিনা ফুটবলের সভাপতি

‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আর্জেন্টিনা। ম্যাচে আলবিসেলেস্তেদের নিষ্প্রভ পারফরম্যান্সের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’। এবার সেই বিতর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানাল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন—এএফএ।

বিশ্বকাপ ফাইনালের এক মাস পূর্তি উপলক্ষে বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এএফএ। সেখানে খেলোয়াড়দের ধন্যবাদ জানানোর পাশাপাশি দেওয়া হয় ‘কখনো হাল ছেড়ো না’—এমন বার্তা।

ভিডিওর বার্তায় বলা হয়, ফাইনালে আর্জেন্টিনা হারলেও দলটি জেতার জন্য নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছিল। কোনো ষড়যন্ত্র নয়, বরং একটি দল শেষ পর্যন্ত লড়াই করেছে—এটাই ছিল বাস্তবতা।

ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে নানা প্রশ্ন ওঠে। ড্রেসিংরুমে লিওনেল মেসির একটি ভিডিও, ম্যাচের আগে খেলোয়াড়দের আচরণ এবং ১২০ মিনিটে মাত্র একটি গোলমুখী শট নেওয়ার মতো বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায় নানা তত্ত্ব।

তবে খেলোয়াড়, কোচ এবং এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।

তাপিয়া বলেছিলেন, মিথ্যা বা অপপ্রচারে কান না দিতে। তার মতে, আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারেনি—কারণ স্পেন সেদিন আরও ভালো ফুটবল খেলেছে এবং কোনো অজুহাত ছাড়াই ন্যায্য জয় পেয়েছে।

এএফএর নতুন ভিডিওতেও যেন সেই বক্তব্যই আরও একবার স্পষ্ট করা হলো। শেষদিকে রানার্সআপ পদক নেওয়ার সময় মেসির কান্নার দৃশ্য দেখিয়ে দেওয়া হয় আবেগঘন বার্তা—জেতা কিংবা হারা যাই হোক, কখনো হাল ছেড়ে দেওয়া যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

‘বিশ্বকাপ ফাইনালে কিছু একটা ঘটেছিল’, বিশেষ ভিডিওতে মুখ খুললো আর্জেন্টিনা

আপডেট সময় ০৪:৩৯:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬