ঢাকা , শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

দীর্ঘ ১১ বছরের বিরতি কাটিয়ে ৪৬ বছর বয়সে আবারও পেশাদার ফুটবলে ফিরছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন ২০০২ বিশ্বকাপজয়ী এই তারকা।

বৃহস্পতিবার ইতালির রাভেনায় সমুদ্রসৈকতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে হাজারো ভক্তের সামনে রোনালদিনহোকে নতুন খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। বৃষ্টির মধ্যেও প্রিয় তারকাকে স্বাগত জানাতে সেখানে ভিড় করেন সমর্থকেরা। ক্লাবটির সঙ্গে খেলোয়াড় হিসেবে যুক্ত হওয়ার পাশাপাশি তিনি রাভেনার অংশীদার হিসেবেও থাকছেন।

নতুন অধ্যায় নিয়ে উচ্ছ্বসিত রোনালদিনহো জানিয়েছেন, তিনি সতীর্থদের উৎসাহিত করতে এবং দলকে সাফল্য এনে দিতে ফিরেছেন। মাঠে কখন নামবেন, সেটি অবশ্য কোচ ও ক্লাব কর্তৃপক্ষই ঠিক করবে। তবে নিজের শারীরিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী এই ব্রাজিলিয়ান তারকা।

ক্যারিয়ারের ৩০০তম গোলের স্বপ্নও দেখছেন রোনালদিনহো। সেই মাইলফলক ছুঁতে পারলে তা তার জন্য আরও বিশেষ মুহূর্ত হবে বলে জানিয়েছেন তিনি। রাভেনার সভাপতি ইগনাজিও চিপ্রিয়ানিও চান, ক্লাবটির হয়ে ক্যারিয়ারের শেষ গোলটি করুন এই কিংবদন্তি।

রোনালদিনহো সর্বশেষ পেশাদার ম্যাচ খেলেছিলেন ২০১৫ সালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। ২০০৫ সালে জিতেছেন ব্যালন ডি’অর, আর বার্সেলোনার হয়ে জিতেছেন চ্যাম্পিয়নস লিগও।

তবে ফেরার ঘোষণা দিলেও রাভেনার আসন্ন লিগের প্রথম ম্যাচে রেজ্জিয়ানার বিপক্ষে খেলবেন না রোনালদিনহো। ফলে মাঠে তার প্রত্যাবর্তনের জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোনো পরাশক্তি ইরান-ইরাকের ভাগ্য নির্ধারণ করবে না: গালিবাফ

৪৬ বছর বয়সে পেশাদার ফুটবলে ফিরছেন রোনালদিনহো

আপডেট সময় ১২:৫৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬