ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে পৌঁছালেন প্রধানমন্ত্রী ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান

সাকিব অনেক আন্ডাররেটেড: মঈন আলী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৪৫ বার পড়া হয়েছে

এবার সাকিব আল হাসানকে নিয়ে প্রশংসা ঝরেছে ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর কণ্ঠে। ভারতের রবীন্দ্র জাদেজার সঙ্গে তুলনায় তিনি এগিয়ে রেখেছেন টাইগারদের সাবেক অধিনায়ককে। পারফরম্যান্সের তুলনায় মিস্টার সেভেন্টিফাইভকে অনেক আন্ডাররেটেডও মনে করেন তিনি।

এদিকে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরাদের কাতারে সাকিবের থাকা নিয়ে কারোরই সংশয় থাকার কথা নয়। বিশ্ব ক্রিকেটেও লম্বা সময় রাজত্ব করেছেন তিনি। তিন ফরম্যাটেই ছিলেন নাম্বার ওয়ান অলরাউন্ডার। তবে সে তুলনায় স্বীকৃতিটা কমই পেয়েছেন বলে মনে হয় ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর।

সম্প্রতি ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামের এক ইউটিউব চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে সাকিব প্রসঙ্গে কথা বলেছেন তিনি। সেখানে ভারতীয় অলরাউন্ডার জাদেজার সঙ্গে তুলনায় টাইগার অলরান্ডারকে এগিয়ে রেখেছেন তিনি। মঈন বলেন, ‘সাকিব অনেক আন্ডাররেটেড। ব্যাটিং-বোলিং দুই জায়গাতেই জাদেজার চেয়ে সাকিব এগিয়ে। আমি সাকিবকে বেছে নেব।’

একই পডকাস্টে থাকা ইংল্যান্ডের স্পিনার আদিল রশিদ অবশ্য ব্যাটিংয়ে জাদেজা আর বোলিংয়ে সাকিবকে এগিয়ে রেখেছেন। তিনি বলেন, ‘ব্যাটিংয়ে জাদেজা এগিয়ে, আর বোলিংয়ে আমার পছন্দ সাকিব।’ ‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামের এই ইউটিউব চ্যানেলের পডকাস্টে প্রায় কথা বলে থাকেন মঈন ও আদিল। ক্রিকেটের নানা বিষয় নিয়ে বিতর্ক করেন, হেড টু হেড তুলনা টানেন দুই খেলোয়াড়ের মধ্যে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারত থেকে ফেসবুকে হুংকার দিয়ে কোনো কাজ হবে না: বিদ্যুৎমন্ত্রী

সাকিব অনেক আন্ডাররেটেড: মঈন আলী

আপডেট সময় ০২:৫৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫