ঢাকা , সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি জুলাই গ্রাফিতি ইস্যুতে মধ্যরাতে এনসিপি ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা আরব আমিরাতের পারমাণবিক কেন্দ্রে ড্রোন হামলায় আইএইএ’র উদ্বেগ অবশেষে নেইমার প্রসঙ্গে নীরবতা ভাঙলেন আনচেলত্তি রাজবাড়ীতে ৫৬ টাকার আবেদনে পুলিশের চাকুরি পেলেন ২০ জন আইনজীবীদের দুপক্ষের মারামারিতে আহত ৪, সাংবাদিককে আটকে রেখে নির্যাতন ১৬ বছর পর জন্ম নেওয়া একমাত্র ছেলে, হাম কেড়ে নিল সাত মাসের সাজিদকে কাঁটাতারের বেড়া নির্মাণে বিজিবি বাধা দিলে কী হবে, জানালেন বিজেপির মন্ত্রী ‘বিএনপি ইজ রিজেক্ট’—কুমিল্লার সমাবেশে হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় শহিদ মিনারে কারিনার জানাজা অনুষ্ঠিত

আগামী সংসদে কারা যাবে, তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

এবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ডে যেন এনসিপির কমিটি থাকে সেই অনুয়ায়ী প্রয়োজনীয় দিকনির্দেশনা আমরা দিয়েছি। নির্বাচনে এই শক্তিশালী কাঠামো তৈরির পরে আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি। সোমবার (২০ অক্টোবর) দুপুর পৌনে ১টায় জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। এর আগে, সকাল ৯টা থেকে সেখানে এনসিপির জেলা ও উপজেলা কমিটির রুদ্ধদ্বার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক পার্টি এ সভার আয়োজন করে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি আগামীর বাংলাদেশে সংসদে সরকার গঠন করবে, সেই জায়গায় এনসিপি নির্ধারকের ভূমিকায় থাকবে। এটা হওয়ার জন্য ৫০ শতাংশ ভোট পেতে হয় না। যখন গুরুত্বপূর্ণ তিনটা রাজনৈতিক দল থাকবে একটা দেশে। যাদের একটা গুরুত্বপূর্ণ জনসমর্থন আছে, তখন ওই তিন নম্বর দলটায় এটা নির্ধারণ করার সম্ভবনা বেশি থাকে। এক ও দুই নম্বর দলের ভোট যদি কাছাকাছি থাকে, ওই জায়গায় আরেকটি রাজনৈতিক দল তৃতীয় অবস্থানে থাকে। তারা যে দলের সঙ্গে যৌক্তিকভাবে যায়, সেই দলই সরকার গঠন করে।

তিনি বলেন, আমরা (এনসিপি) আগামীর বাংলাদেশে সরকারি দল হিসেবে জনগণের প্রতিনিধিত্ব করতে চাই। না হলে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হওয়ার জন্য রাজনীতিতে আসিনি। সারজিস আলম বলেন, এনসিপি তাদের জায়গা থেকে আগামীর বাংলাদেশে জনগণের স্বার্থকে সবার আগে প্রাধান্য দেবে। আমরা বিশ্বাস করি, জনগণের স্বার্থকে প্রাধান্য দিলে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়। আপনারা এই জুলাই সনদেও তার প্রতিফলন দেখতে পেয়েছেন। জুলাই সনদে জনগণের আকাঙ্খা বাস্তবায়ন হওয়ার প্রয়োজন ছিল বা কথা। সেই সনদের বাস্তবায়নে যখন আমরা আইনি ভিত্তি দেখিনি, কিভাবে হবে—এর সঠিক ক্লিয়ারেন্স পাইনি, তখন আমাদের জায়গা থেকে জুলাই সনদে দায়সারা স্বাক্ষর করিনি।

তিনি আরও বলেন, আমরা দলীয়ভাবে কিছু চাইনি। যেই বিষয়গুলোতে তারাই ঐক্যমত্য হয়েছে, সেই বিষয়গুলো তারাই জুলাই সনদে এনেছে, সেই বিষয়গুলো বাস্তবায়নে আমরা রোড ম্যাপ চাই, নিশ্চয়তা চাই। আমরা শুধু নির্বাচনে যাবো, কয়েকটি আসন পাবো এটাকে সামনে রেখে আমরা সনদে স্বাক্ষর করতে পারি না। এটা জনগণের আকাঙ্খার বিপরীত। এ সময় এনসিপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, জয়পুরহাট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনায় মোটরসাইকেলে এসে যুবককে গুলি

আগামী সংসদে কারা যাবে, তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি: সারজিস

আপডেট সময় ০৩:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫