ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে: নুরুল ইসলাম সাদ্দাম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলের ধারাবাহিক বিজয় শিক্ষাঙ্গনে পরিবর্তনের বার্তা দিচ্ছে। তার মতে, এসব ছাত্র সংসদ নির্বাচনের ফল দেশের জাতীয় রাজনীতিতেও সরাসরি প্রভাব ফেলবে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৪–২৫ সেশনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। সাদ্দাম বলেন, যেসব বড় ও ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে শিবির বিজয়ী হয়েছে, সেখানে লক্ষাধিক শিক্ষার্থী অধ্যয়ন করে। তাই এসব ফল দেশের রাজনৈতিক গতিপথেও প্রতিফলিত হবে।

বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, প্রশাসনের বিভিন্ন স্তরে বিএনপি ধারার দিকে বায়াসড আচরণ লক্ষ্য করা যাচ্ছে। ডিসি-এসপি স্তরেও এমন অভিযোগ পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেন সাদ্দাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি শিবির সভাপতি হাফিজুর রহমান। বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, জাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ানুল হক।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের বিজয় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে: নুরুল ইসলাম সাদ্দাম

আপডেট সময় ০৯:১৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫