ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৪৮২ বার পড়া হয়েছে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের সঙ্গে লড়াই করতে যাচ্ছেন জুলাই বিপ্লবের আলোচিত মুখ ‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার পাশে ছিলেন এনসিপির শীর্ষ নেতারাও।

জুলাই বিপ্লবের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের স্যালুট জানিয়ে সুজন রাতারাতি দেশজুড়ে আলোচনায় আসেন। মানুষের সেই ভালোবাসা ও নিজস্ব জনপ্রিয়তাকে পুঁজি করেই নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার আশা প্রকাশ করেছেন তিনি।

মনোনয়ন সংগ্রহের পর সুজন বলেন, “আমি সংগ্রাম দেখেছি, সংগ্রাম করেছি। সাধারণ মানুষ আমি, সাধারণ মানুষ নিয়েই নির্বাচন করবো। এনসিপি থেকে মনোনয়ন কিনেছি—এতেই প্রমাণিত হলো একটি রাজনৈতিক দলে সবার অধিকার সমান। যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারে, যে কেউ মনোনয়নের ফরম কিনতে পারে।”

তিনি এনসিপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “মানুষের ভালোবাসাই আমার শক্তি। আমি বিশ্বাস করি, সাধারণ মানুষের ভোটেই আমি জয়ী হবো।”

ঢাকা-৮ আসনে ইতোমধ্যে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে এই বহুমুখী প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন পেয়েছেন মির্জা আব্বাস। জামায়াতে ইসলামী মনোনয়ন দিয়েছে অ্যাডভোকেট হেলাল উদ্দিনকে। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী।

তবে সবার দৃষ্টি এখন পড়ে আছে সহজ-সরল জীবনযাপনকারী, আন্দোলনের সময়কার প্রতীকী সাহসিকতার কারণে ভাইরাল হওয়া রিকশাচালক সুজনের ওপর—যিনি এবার সরাসরি সংসদ নির্বাচনের লড়াইয়ে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ‘বিপ্লবী রিকশাওয়ালা’ সুজন

আপডেট সময় ০৯:৩২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫