ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

সিলেটে প্রস্রাবকে কেন্দ্র করে বিরোধ—বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

সিলেটের শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে প্রস্রাবকে কেন্দ্র করে তুচ্ছ বিরোধের জেরে আব্দুর রহমান (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। নিহত আব্দুর রহমান খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং স্থানীয় শাহ সুন্দর মাজারের খাদেম ছিলেন।
বুধবার বিকেলে সড়কের পাশে অভিযুক্ত সুমন আহমদ প্রস্রাব করায় আব্দুর রহমান বাধা দেন। এ সময় উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করলে সুমন পাল্টা ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। এতে দুজনই গুরুতর আহত হন এবং রাতেই সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়।
বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যান। তবে চিকিৎসাধীন অবস্থায় কোনো একসময় সুমন আহমদ হাসপাতাল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেটে প্রস্রাবকে কেন্দ্র করে বিরোধ—বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, অভিযুক্ত পলাতক

আপডেট সময় ০৯:৫৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫