ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা

শেখ হাসিনা আমাকে কিনতে চেয়েছিলেন, কিন্তু আপস করিনি’ — গলাচিপায় সমাবেশে ভিপি নুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, শেখ হাসিনা বিভিন্নভাবে তাকে কেনার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেন, চাইলে তিনি শত শত কোটি টাকার মালিক হতে পারতেন, কিন্তু নৈতিকতা ও আদর্শ থেকে বিচ্যুত না হওয়ায় কোনো আপস করেননি।

বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া চৌরাস্তায় গণঅধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, “২৮ বছর পর ডাকসুর ভিপি হয়েছিলাম, শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করেছিলাম এবং শেষ পর্যন্ত তাকে ক্ষমতা থেকে নামাতে পেরেছি—এটা আমাদের সক্ষমতা। আল্লাহ আমাদের সে শক্তি দিয়েছেন।”

তিনি বলেন, হানাহানি ও সংঘাতমুক্ত, মানুষের কল্যাণকেন্দ্রিক সহনশীল রাজনীতি ও সামাজিক কাঠামো গড়াই তার লক্ষ্য। গলাচিপা–দশমিনাকে আগামীতে উন্নয়ন, রাজনীতি ও সম্প্রীতির ক্ষেত্রে রোল মডেল হিসেবে গড়ে তুলতে চান।

নুর আরও বলেন, “আমার দল গণঅধিকার পরিষদকে ভোট না দিলেও শুধু নৈতিক সমর্থন দিন, দেখবেন এলাকার চিত্র বদলে যাবে। মানুষের ঘর খোলা রেখে ঘুমাতে পারবে, চোর-ডাকাত থাকবে না, রাজনৈতিক প্রভাবশালীদের দৌরাত্ম্য থাকবে না।”

ভোটের বিষয়ে তিনি বলেন, অতীতের প্রহসনের নির্বাচন আর হবে না। জনগণের ভোটের ক্ষমতা ফিরিয়ে আনা হয়েছে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে। পটুয়াখালী–৩ আসনে জনগণ চাইলে তাকেই প্রতিনিধি করবে, অন্য কাউকে ভোট দিলে সে নেতা হয়ে আসবে।

তিনি দাবি করেন, এখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকায় কোনো দলের ‘উৎপাত’ করার সুযোগ নেই। ভবিষ্যতেও যাতে তা না হয়, এজন্য জনগণকে সাহসের সঙ্গে আওয়াজ তুলতে ও রাজনীতিতে এগিয়ে আসতে হবে।

সমাবেশে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এর আগে সকালে নুর গলাচিপা পৌর শহরে গণসংযোগ করেন ও পৌরবাসীর খোঁজখবর নেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কোনো ধরনের টোল দিতে হবে না হরমুজে, নিশ্চিত করলো ইরান-ওমান

শেখ হাসিনা আমাকে কিনতে চেয়েছিলেন, কিন্তু আপস করিনি’ — গলাচিপায় সমাবেশে ভিপি নুর

আপডেট সময় ১০:১৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫