ঢাকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে: রিজভী শিবিরের সাবেক সদস্যদের সংখ্যাও কোটি ছাড়িয়েছে: সভাপতি সাদ্দাম সাড়ে তিন মাস পর হরমুজ পাড়ি, এগিয়ে চলেছে ‘বাংলার জয়যাত্রা’ রাজধানীজুড়ে সর্বোচ্চ সতর্কতা, বাড়ানো হয়েছে নিরাপত্তা গ্যালারিতে শাকিরার সঙ্গে থাকা ছেলেটা কে? ইসরাইলকে অন্ধ সমর্থন করে ডুবেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার নিষিদ্ধ আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে গোপালগঞ্জে প্রশাসনের কড়া নজরদারি ধানমন্ডি ৩২ নম্বরে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর জামায়াতের হামলা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

“ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায় না বিএনপি: শামা ওবায়েদ”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেছেন, তার দল বিএনপি কখনো ধর্ম বেচাকেনা করে রাজনীতি করে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা মহিলা দলের আয়োজনে সোহাগপুর সরকারি শ্যামকিশোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা মহিলা দলের আহ্বায়ক ফ্লোর ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহ–সাংগঠনিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এবং সিরাজগঞ্জ-৫ (বেলকুচি–চৌহালী) আসনের দলীয় মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল, সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, জেলা বিএনপি সদস্য গোলাম আজম, সাবেক সদস্য সচিব বনি আমিন, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান, বেলকুচি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিক, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, জেলা বিএনপির তাঁত বিষয়ক সম্পাদক হাজী আকছেদ আলী প্রামাণিক, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ও সাবেক সাংগঠনিক সম্পাদক মনোয়ার চৌধুরী বাবুসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে শামা ওবায়েদ বলেন, “বর্তমানে অনেক রাজনৈতিক দল বড় বড় কথা বলছে; কিন্তু বিএনপি লোক দেখানো রাজনীতি করে না। জন্মলগ্ন থেকেই বিএনপি মানুষের কল্যাণে কাজ করে এসেছে। দলটি কখনো ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করেনি।”

নারীর অধিকার ও সম্মান প্রসঙ্গে তিনি আরও বলেন, “নারীরা সমাজের অগ্রগতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের মর্যাদা, নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

“ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানায় না বিএনপি: শামা ওবায়েদ”

আপডেট সময় ১০:৫০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫