ঢাকা , শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক দিনের শুরুতে যে দোয়া পড়তেন নবিজি (সা.) ফিফা শান্তি পুরস্কার পাচ্ছেন ট্রাম্প যে আমলে দারিদ্র্য দূর হয় রাজনীতিতে ইসলাম মানে শুধু নাম নয়, কাজের মধ্যেও থাকতে হবে” বিএনপির এ্যানি নির্বাচনে অংশ নিতে পুরোপুরি প্রস্তুত বিএনপি: বড় বিপর্যয় না হলে অংশগ্রহণের ঘোষণা রিজভীর বাংলাদেশে পাথর মেরে মানুষ হত্যার রাজনীতি আর চলবে না: জাহিদুল ইসলাম ‘এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ ও ছাত্রশক্তির শ্যামলী সুলতানা জেদনীর শুভ বিবাহ সম্পন্ন’ বিএনপির ২৭২ মনোনয়ন নিয়ে ক্ষোভ,১২ দলীয় জোটের জরুরি সংবাদ সম্মেলন সোমবার “কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

স্বচ্ছ নির্বাচন: সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রতিটি থানায় সৎ, নিরপেক্ষ ও দক্ষ কর্মকর্তাকে ওসি হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য তৎপর হয়েছে পুলিশ সদর দপ্তর। নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ভোট প্রক্রিয়া স্বচ্ছ রাখতে অভিজ্ঞ, বিতর্কহীন ও পেশাদার কর্মকর্তাদের একটি নতুন তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

সদর দপ্তরের তথ্য অনুযায়ী, আগের তিন জাতীয় নির্বাচন—দশম, একাদশ ও দ্বাদশ—এ দায়িত্ব পালনকারী কোনো পুলিশ সদস্য বা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে এবার মাঠপর্যায়ে রাখা হবে না। এতে স্বচ্ছ কর্মকর্তার ঘাটতি তৈরি হওয়ায় নতুন করে পুলিশ পরিদর্শকদের মধ্য থেকে সক্ষম ও নিরপেক্ষ কর্মকর্তাদের বাছাই শুরু হয়েছে।

১৬ নভেম্বর পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-২ শাখা থেকে সব ইউনিটপ্রধানকে চিঠি পাঠিয়ে জরুরি ভিত্তিতে যোগ্য পুলিশ পরিদর্শকদের নাম পাঠানোর নির্দেশ দেওয়া হয়। কর্মকর্তা নির্বাচন করতে গিয়ে তাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা, নিয়োগ ইতিহাস, গত ১৫ বছরের পদায়নের রেকর্ড এবং স্থায়ী ঠিকানা–সবকিছু যাচাই করা হচ্ছে।

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, প্রশিক্ষিত, সৎ ও নিরপেক্ষ কর্মকর্তাকেই মাঠপর্যায়ে দায়িত্ব দেওয়া হবে। তিনি জানান, নির্বাচনকে ঘিরে পুলিশের প্রস্তুতি এখন বড় চ্যালেঞ্জ।

এদিকে বিশ্লেষকরা মনে করছেন, পেশাদারিত্ব বজায় রেখে কর্মকর্তাদের সঠিক পদায়ন নিশ্চিত করা গেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে। পাশাপাশি নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের গোপন পক্ষপাত এড়াতে কঠোর নজরদারি জরুরি বলে মত দেন বিশেষজ্ঞরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যশোরে স্বেচ্ছাসেবক দল নেতা পলাশসহ চারজনকে সেনাবাহিনীর অভিযানে আটক

স্বচ্ছ নির্বাচন: সৎ ও নিরপেক্ষ ওসি খুঁজছে পুলিশ সদর দপ্তর

আপডেট সময় ০৯:০৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫